এক্সপ্লোর

Aarti Mittal: বেআইনি কাজকর্মের অভিযোগে ধৃত কাস্টিং ডিরেক্টর-অভিনেত্রী আরতি মিত্তল

Aarti Harishchandra Mittal: অভিযুক্ত বিভিন্ন প্রজেক্ট চলাকালীন মডেলদেরকে নিশানায় রাখতেন বলে খবর, এবং তাঁদের সঙ্গে দেখা করে দেহব্যবসায় যোগ দেওয়ার জন্য ভাল অর্থের প্রস্তাব দিতেন বলে খবর।

নয়াদিল্লি: গ্রেফতার করা হল মুম্বইয়ের ২৭ বছর বয়সী কাস্টিং ডিরেক্টর (Casting Director) ও অভিনেত্রীকে (Actress)। অভিযোগ তিনি মধুচক্রের (prostitution racket) ব্যবসা চালাতেন। দুই মডেলকে (models) উদ্ধার করে ইতিমধ্যেই রিহ্যাব সেন্টার (rehab centre) বা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে খবর। অভিযুক্তের নাম জানা গিয়েছে আরতি হরিশ্চন্দ্র মিত্তল (Aarti Harishchandra Mittal)। 

কাস্টিংয়ের আড়ালে মধুচক্র? গ্রেফতার আরতি মিত্তল

সংবাদ সংস্থা এএনআইয়ের এক ট্যুইট অনুযায়ী, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, 'মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ১১, দিন্দোশি পুলিশ গোরেগাঁও এলাকায় চলমান একটি যৌনচক্রের পর্দা ফাঁস করেছে। ঘটনাস্থল থেকে দুজন মডেলকে উদ্ধার করা হয়েছে এবং ৩০ বছর বয়সী এক কাস্টিং ডিরেক্টর, আরতি মিত্তলকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়।'

 

অভিযুক্ত বিভিন্ন প্রজেক্ট চলাকালীন মডেলদেরকে নিশানায় রাখতেন বলে খবর, এবং তাঁদের সঙ্গে দেখা করে দেহব্যবসায় যোগ দেওয়ার জন্য ভাল অর্থের প্রস্তাব দিতেন বলে খবর। মিত্তল নিজেও একজন অভিনেত্রী এবং কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এক জাতীয় বিনোদন সংস্থাকে জানিয়েছে মুম্বই পুলিশ।

সূত্রের আরও খবর, যে মডেল দুজনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা পুলিশকে জানিয়েছেন যে আরতি তাঁদের ১৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মধুচক্রের পর্দাফাঁস করতে নকল ক্রেতা সাজিয়ে ওই হোটেলে পাঠায় পুলিশ।

এক পুলিশ অফিসারের কথায়, 'আরতি মিত্তল ওই দুই মডেলের ছবি পাঠান পিআই সুতারের ফোনে এবং জানান যে তাঁরা হয় জুহু বা গোরেগাঁওয়ের হোটেলে যাবে। সুতার গোরেগাঁওয়ে দুটি ঘর বুক করেন এবং দুজনকে ক্রেতা সাজিয়ে পাঠান। সেখানে আরতি ওই দুই মহিলাকে নিয়ে পৌঁছন। এই সবটাই স্পাই ক্যামেরায় রেকর্ড হয়।' 

আরও পড়ুন: The Kapil Sharma Show: জুলাই মাসে বন্ধ হয়ে যাচ্ছে 'দ্য কপিল শর্মা শো'? কী বলছেন সঞ্চালক?

দিন্দোশি থানার এক পুলিশ আধিকারিকের কথায়, 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেহব্যবসার র‌্যাকেট চালানো এবং অর্থ উপার্জনের জন্য গ্রাহকদের কাছে মডেল সরবরাহ করার অভিযোগে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। মহিলা পাচারের জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে মত্তালের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। আরও তদন্তের জন্য মামলাটি ইউনিট ১১ ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget