এক্সপ্লোর

Tollywood Update: খরাজ, জয়, সায়নীর নতুন থ্রিলার, প্রকাশিত হল সিটি অফ জ্যাকেলসের টিজার

ছবিতে আরকেসিং ও আশীষ মেহতার প্রোযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার ও অমিত সাহাকে।

কলকাতা: মুক্তি পেল সিটি অফ জ্যাকেলস-এর অফিসিয়াল পোস্টার ও টিজার! প্রার্থনা রিটেল প্রোজেক্টস ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, সুজিত দত্ত পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলস। আগামী নভেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ক্রাইম ড্রামা। 

ছবিতে আরকেসিং ও আশীষ মেহতার প্রোযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার ও অমিত সাহাকে। শুক্রবার কলকাতা রাজবাড়িতে ছবির টিজার ও পোস্টার প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, জয় সেনগুপ্ত, পরিচালক সুজিত দত্ত (রিনো), প্রযোজক আর-কে সিং-সহ অন্যান্য কালকুশলীরা।

কী অপেক্ষা করছে দর্শকদের জন্য? জানা গিয়েছে, ছাপোষা মধ্যবিত্ত সদ্য যৌবন উত্তীর্ণ এক ব্যক্তির গল্প বলবে এই ছবি। সব হারিয়ে কার্যত নিস্ব হয়ে বসে থাকা একটা মানুষ শুরু করে স্বপ্ন দেখতে। হ্যাঁ, স্বপ্নই তো। ঘর বাঁধার। নিজের কাছের মানুষকে নিয়ে গ্রামের বাড়িতে সংসার করার। চূড়ান্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতেই হঠাৎই একদিন একটি টাকা ভর্তি ব্যাগ খুঁজে পান ব্যক্তি। কিন্তু টাকা একা আসে না। সেই সঙ্গে আগে অনেক গল্প, অশান্তি। যে টাকার জন্য তাঁর প্রতিদিনের লড়াই সেই টাকা আসে তাঁর হাতে। এর পরেই মোড় নেয় গল্প। ব্যক্তির জীবনে ঘটতে থাকে অপ্রত্যাশিত সব ঘটনা, অর্থের মোহ কার্যত এক অন্ধকার জগতের দিকে তাঁকে ঠেলে দেয়। আর এই মোহের পরিণতি কী হয় সেই কাহিনীই জানা যাবে সিটি অফ জ্যাকেলস-এ। 

ভয়, বিশ্বাসঘাতকতা আরও বিভিন্ন পরিস্থিতিতে মানুষের মনের অবস্থার ছবি আঁকা হবে সিনেমায়। ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তাকে সব কিছু থেকে দূরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কি হয় তারপর? সেই গল্পই শোনাবে সুজিত দত্তের ছবি 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)। নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

পরিচালক সুজিত দত্ত (রিনো) এই ছবি সম্পর্কে বলছেন,''সিটি অফ জ্যাকেলস' (City of Jackals) আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে একজন নিতান্ত সাধারণ মানুষ, বঞ্চিত শ্রেণীর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি। টাকা একদিকে মানুষকে যেমন স্বপ্ন দেখতে শেখায়, অন্যদিকে টাকা যে মানুষকে অন্ধকার, অসৎ পরিস্থিতিতে দাঁড় করাতে পারে, সেই কঠিন বাস্তব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবিতে টাকা অন্যতম এক কেন্দ্রীয় চরিত্র বলা যায়। নভেম্বর মাসেই বড় পর্দায় আসছে এই ছবি। আশা করি সকলের খুব ভালো লাগবে।' 

প্রসঙ্গত, এর আগেই এই ছবির লুক সবার প্রথম প্রকাশ্যে আনে এবিপি লাইভ (ABP Live)। ছবিতে সায়নীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে। বাকি সব অভিনেতা অভিনেত্রীদের লুকেও চমক রয়েছে। সব মিলিয়ে প্রার্থনা রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আর কে সিংহ ও আশীষ মেটা পরিবেশিত এই ছবি 'সিটি অফ জ্যাকেলস'-এ কী চমক থাকছে এখন সেটা দেখারই অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget