এক্সপ্লোর

Coromandel Express Accident: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ দেব-মিমি-ঋতুপর্ণার, হেল্পলাইন নম্বর শেয়ার সৃজিতের

Mimi Dev Srijit on Coromandel Express Accident:  বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা , মিমি চক্রবর্তী, জয়া , দেব, সৃজিত ?

বালেশ্বর: ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় শোকস্তব্ধ সারা দেশ। শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের সেলেবরাও। এই ঘটনার পর সোশ্যালে প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, জয়া এহসান, অভিনেতা দেব, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত। যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তী ট্য়ুইট করে বলেছেন, 'এই দুর্ঘটনা হৃদয়বিদারক। প্রিয়জনদের যারা হারিয়েছেন, সেই সকল পরিবারের জন্য প্রার্থনা এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।'

অপরদিকে, ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন দেবও।হেল্পলাইন নাম্বার দিয়ে পেজ শেয়ার করেছেন অভিনেত্রী জয়া এহসান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেতা আল্লু অর্জুন।

শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী যশোবন্তপুর হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। রেল সূত্রে খবর, বাহানগা বাজারের কাছে ৫টি ট্র্যাকে ছিল ৪টি ট্রেন। প্রথম লাইনটি খালি ছিল। দ্বিতীয় লাইনে ছিল একটি মালগাড়ি। তৃতীয় লাইনে চলছিল করমণ্ডল এক্সপ্রেস। চতুর্থ লাইনে ছুটছিল হাওড়া-যশোবন্তপুর হামসফর এক্সপ্রেস আর ৫ নম্বর ট্র্যাকে ছিল দ্বিতীয় মালগাড়িটি।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

রেল ও স্থানীয় সূত্রে খবর, প্রথমে দ্বিতীয় লাইনে থাকা মালগাড়ির সঙ্গে তৃতীয় লাইনে থাকা করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। ট্রেনের পিছনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে চতুর্থ লাইনে আসা হামসফর এক্সপ্রেসে ধাক্কা মারে। তার ফলে হাওড়াগামী ওই ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। করমণ্ডলের বাকি কামরাগুলি লাইনচ্যুত হয়ে গিয়ে পড়ে পঞ্চম ট্র্যাকে। তার জেরে লাইনচ্যুত হয় ওই ট্র্যাকে থাকা মালগাড়ির ২টি কামরা। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget