এক্সপ্লোর

Ranveer-Deepika: অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন? প্রথম সন্তানের অপেক্ষায় তারকা দম্পতি, খবর সূত্রের

Deepika Padukone Pregnancy: উল্লেখযোগ্য, দীপিকা পাড়ুকোনের সন্তান হওয়ার খবর নিয়ে চর্চা শুরু হয়েছে ঠিক 'দ্য হোয়াইট হাউজ সিজন ৩' থেকে তিনি সরে যাওয়ার পরই।

নয়াদিল্লি: বলিউডে ফের তারকা সন্তানের (Star Kid) আগমন ঘটতে চলেছে? দীপিকা পাড়ুকোন কি সন্তানসম্ভবা (Deepika Padukone Expecting First Child)? সূত্রের খবর, রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন তাঁদের প্রথম সন্তাহের অপেক্ষায় রয়েছেন। বিয়ের ৫ বছরের মাথায় কি সুখবর দিতে চলেছেন তারকা দম্পতি?

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন?

মঙ্গলবার এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়েছে যে দীপিকা পাড়ুকোন মাতৃত্বের প্রস্তুতি নিচ্ছেন। সূত্রের খবর, 'শোনা যাচ্ছে অভিনেত্রী গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে রয়েছেন।' যদিও এই ব্যাপারে দীপিকা পাড়ুকোন বা রণবীর কপূর কোনও ঘোষণা করেননি। 

উল্লেখযোগ্য, দীপিকা পাড়ুকোনের সন্তান হওয়ার খবর নিয়ে চর্চা শুরু হয়েছে ঠিক 'দ্য হোয়াইট হাউজ সিজন ৩' থেকে তিনি সরে যাওয়ার পরই। গত মাসে শোনা যায়, হিট এইচবিও শোয়ের তৃতীয় সিজনে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও এই সপ্তাহান্তে শোনা যায় যে তিনি শো থেকে সরে এসেছেন।

বলে রাখা ভাল, এই প্রথম দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে খবর রটেনি। গত মাসে তিনি যখন 'ফাইটার' ছবির প্রচারে বেরিয়েছিলেন তখনও অনুরাগীরা দাবি করেন যে দীপিকার 'বেবি বাম্প' দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরা কমেন্ট বক্সে জানতে চান অভিনেত্রী সন্তানসম্ভবা কি না! আপাতত সকলেই অপেক্ষায় দম্পতির থেকে সুখবর পাওয়ার।

আরও পড়ুন: Salman-Ayush Security: নিরাপত্তা বাড়ল সলমনের ভগ্নিপতি, অভিনেতা আয়ুষ শর্মার, ব্যবহার করবেন বুলেটপ্রুফ গাড়ি, খবর সূত্রের

প্রসঙ্গত, গতকালও শিরোনামে ছিলেন অভিনেত্রী। 'বাফটা'য় প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা। পরনে ছিল সব্যসাচীর ডিজাইন করা শাড়ি। যা নজর কাড়ে সকলের। দীপিকা পাড়ুকোন এদিন পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন, 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগে তাঁর 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ছবির জন্য। দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছে হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে। অভিনেত্রী এদিনের লুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শালীনা নাথানি, যিনি দীপিকা পাড়ুকোনের স্টাইলিংয়ের দায়িত্বে থাকেন, তিনিও অভিনেত্রী 'বাফটা লুক'-এর একটি ছবি পোস্ট করেন। সেলিব্রিটি ফিটনেস ট্রেনার অনুষ্কা পারওয়ানি 'বাফটা'য় যাওয়ার আগের ছবি পোস্ট করেন। অনুষ্ঠানের সকালে শারীরিক কসরত করে ঘাম ঝরানোর ঝলক মেলে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget