এক্সপ্লোর

Deepika Padukone: বিমানবন্দরে একা অভিনেত্রী! রণবীর-দীপিকার সম্পর্কে ফাটল?

Bollywood Celebrity Updates: সাধারণত, রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে যেকোনও জায়গায় একসঙ্গে দেখতেই অভ্যস্ত তাঁদের অনুরাগীরা। তবে, এবার অন্য ছবি দেখা যাওয়ায়, তাঁদের সম্পর্ক ছেদের গুঞ্জনে আরও যেন ঘি পড়ল

মুম্বই: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, সম্পর্কে ফাটল ধরেছে রণবীর সিংহ (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। দুই তারকার সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। তাঁরা বর্তমানে আলাদা আলাদা থাকছেন বলেও খবর বিভিন্ন সূত্রে। এরই মাঝে দিন কয়েক আগে শোনা যায়, হাসপাতালে ভর্তি করতে হয়েছে দীপিকাকে। আর এসবের মাঝেই বিমানবন্দরে একা দেখা গেল অভিনেত্রীকে। সাধারণত, রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে যেকোনও জায়গায় একসঙ্গে দেখতেই অভ্যস্ত তাঁদের অনুরাগীরা। তবে, এবার অন্য ছবি দেখা যাওয়ায়, তাঁদের সম্পর্ক ছেদের গুঞ্জনে আরও যেন ঘি পড়ল।

বিমানবন্দরে একা দীপিকা পাড়ুকোন-

সম্প্রতি পাপারাৎজিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে বিমানবন্দরে একা হেঁটে যেতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক ছেদের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে একা দেখা দিলেন দীপিকা। বিমানবন্দরে ছবি শিকারীদের জন্য পোজও দিলেন। এদিন তাঁকে কালো রঙের টি শার্টের উপর সাদা কালো রঙের সোয়েটার পরে দেখা যায়। সঙ্গে ডেনিম জিনস এবং কালো জুতো। বিমানবন্দরের পোশাকেও স্টাইল স্টেটমেন্ট বজায় রাখলেন অভিনেত্রী। খুব সামান্য মেকআপ এবং তার সঙ্গে উঁচু করে চুল বেঁধেছিলেন দীপিকা। মাস্ক খুলে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দেন অভিনেত্রী। 

একসঙ্গে থাকছেন না রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন?

বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছে, বিবাহিত সম্পর্ক খুব ভালো যাচ্ছে না রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের। দুই তারকা আলাদা আলাদাও থাকছেন। বেশ কিছু ট্যুইটে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দেওয়ার গুঞ্জন আরও বেড়েছে। যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্যই করেননি দুই তারকা। বরং, রণবীরকে স্ত্রী দীপিকাকে নিয়ে অনেক প্রশংসনীয় মন্তব্য করতে দেখা গিয়েছে সম্প্রতি।

আরও পড়ুন - Instagram: ইনস্টাগ্রামে সবথেকে বেশি রোজগার করা ১০০জনের মধ্যে মাত্র দুজন ভারতীয়, কারা তাঁরা?

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা যায়, শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন। আচমকা অস্বস্ত্বি বোধ করায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। একাধিক টেস্ট করানো হয় তাঁর। চিকিসকদের কড়া পর্যবেক্ষণেও রাখা হয় অভিনেত্রীকে। এই প্রথমবার নয়, মাস কয়েক আগেও আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয় দীপিকা পাড়ুকোনকে। জানা যায়, 'প্রোজেক্ট কে' ছবির শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর হৃদস্পন্দন বেড়ে যায় আচমকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget