এক্সপ্লোর

Dev: 'বাঘাযতীন'-এর পোস্টারে অচেনা দেব, নতুন ছবির মুক্তি পুজোয়

Baghajatin: এই ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন পরিচালক ও দেবের প্রযোজনা সংস্থা। দেবের নতুন ছবির মহরত সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিংও।

কলকাতা: এক ঝলক দেখতে তাঁকে না চেনবারই কথা। নাহ.. এক ঝলক নয়, খুব ভাল করে দেখলেও বেশ কষ্টই হয় তাঁকে চিনতে। কিন্তু চিনিয়ে দেয় প্রোফাইলের নামটা। দেব (Dev)। 'বাঘাযতীন' ছবির প্রথম লুক এল প্রকাশ্যে। আর সেখানেই সাধুর বেশে দেখা গেল দেবকে।                                                                                                                                                                           

সোশ্যাল মিডিয়ায় আজ দেব নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছেন, 'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।'                                                                           

এই ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন পরিচালক ও দেবের প্রযোজনা সংস্থা। দেবের নতুন ছবির মহরত সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিংও। আর এই ছবির হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখবেন নবাগত সৃজা দত্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তিনি।                                                                                                                                                       

আরও পড়ুন: The Eken New Film: সরস্বতী পুজোয় একেনবাবুর 'রুদ্ধশ্বাস রাজস্থান'-এর হদিশ, মুক্তি পেল মোশন পোস্টার

এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছিল হাতে আঁকা দেবের লুক। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর লুকও। ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী। লাল শাড়ি আর সাদা শাড়ি লাল পাড়ে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সিঁথি ভরা সিঁদুর আর কপালে বড় লাল টিপে দেবের পাশে সুন্দর দেখাচ্ছে তাঁকে।                                                                                                                                         

তবে দেবের আজকের লুক সকলকে চমকে দেওয়ার মতো।  আন্দাজ করা যায়, 'বাঘাযতীন'-এ তুলে ধরা হবে বিপ্লবীর জীবনের বিভিন্ন অধ্যায়। দেবের এই লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে সবার আশীর্বাদ চেয়েছেন তিনি।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সেরা শিরোনাম

Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget