এক্সপ্লোর

Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?

Dev-Dadagiri New Episode: 'দাদাগিরি'-তে এবার খেলার ধাঁচেও অনেকটা বদল এসেছে। এবার কার্টুনে যোগ করা হয়েছে একটি AI চরিত্রকে।

কলকাতা: দীর্ঘদিনের 'দাদাগিরি'-র অভ্যাসে ছেদ, এবার টেলিভিশনে নতুন 'দাদাগিরি' (Dadagiri)। এই খবর ইতিমধ্যেই সবার জানা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) 'দাদাগিরি'-র ব্যাটন এবার দেবের (Dev) হাতে। জি বাংলার সঙ্গে চুক্তি শেষ করে, স্টার জলসার সঙ্গে চুক্তিতে সাক্ষর করেছেন সৌরভ। আগামী দিনে 'বিগ বস বাংলা' (Big Boss Bangla)-তে দেখা যাবে সৌরভকে। আর জি বাংলার 'দাদাগিরি'-র দায়িত্ব নিচ্ছেন দেব। এর আগেই প্রকাশ্যে এসেছে তাঁর প্রোমো। তবে এবার, প্রথম এপিসোডের ঝলক প্রকাশ্যে এসেছে। সদ্যই এই অংশের শ্যুটিং হয়ে গিয়েছে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। 

দেবের 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে অতিথি হলেন কে কে?

দেবের 'দাদাগিরি'-র প্রথম দিনের বিশেষ এপিসোডে অতিথিরাও ছিলেন বিশেষ। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), শান (Shaan), চন্দ্রশেখর ঘোষ (Chandrasekhar Ghosh), হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan Neotia) এবং সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অনুষ্ঠান ভরে ওঠে, শানের গানে। জমিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যয় ও। আর দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখার একটা আকাঙ্খা তো দর্শকদের মধ্যে সবসময়েই থাকে। এদিন দেবের সঙ্গে রঙমিলান্তি করেই শাড়ি পরেছিলেন শুভশ্রী। মঞ্চে গানের তালে, রোম্যান্টিক স্টেপে পা মেলান দেব আর শুভশ্রী। সামনেই মুক্তি পাবে, তাঁদের নতুন সিনেমা 'দেশু7' (DeSu7)। এখনও এই সিনেমার নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেই কারণেই এই নামে উল্লেখ করা হচ্ছে সিনেমাটিকে। এই সিনেমাটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন দেব আর শুভশ্রীকে মঞ্চে একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে অন্যরকমের উচ্ছাস দেখা যায়।

'দাদাগিরি'-তে এবার খেলার ধাঁচেও অনেকটা বদল এসেছে। এবার কার্টুনে যোগ করা হয়েছে একটি AI চরিত্রকে। তার কাজ নাকি, সে যাবতীয় ভুল উচ্চারণ ধরবে! প্রসঙ্গত, দেবের বাংলা উচ্চারণ যথেষ্ট সমালোচিত। একাধিক সিনেমায় ভাল অভিনয় করলেও, বারে বারে অস্পষ্ট উচ্চারণের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। সেই সমস্যাকেই মজা করা হয়েছে এই এপিসোডে। সেখানে অবশ্য দেবকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর উচ্চারণের অস্পষ্টতা না দেখে, তাঁর ভালবাসা আর প্যাশনটা দেখা হোক। ৫ জুলাই এই এপিসোডের টেলিকাস্ট রয়েছে। সকলেই অপেক্ষায় রয়েছেন এই এপিসোড দেখার জন্য।

আরও পড়ুন: Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget