এক্সপ্লোর

Dev on Tollywood Controversy: 'অচল' স্টুডিওপাড়া, 'আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে', মতামত দেবের

Rahool Mukherjee Issue: সপ্তাহের শুরুতেই 'অচল' স্টুডিওপাড়া। এদিন অভিনেতা প্রযোজক দেব বলেন, 'আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না। যদি আলোচনা করেন, আমার মনে হয় সমাধান হতে পারে।'

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahool Mukherjee) ঘিরে বাড়ছে সংঘাত। টেকনিশিয়ান (Technician) ও পরিচালক (Director) দ্বন্দ্বে টালিগঞ্জে কার্যত অচলাবস্থা। দুই গিল্ডের পৃথক বৈঠকেও কাটল না জট। এখনও বন্ধ যাবতীয় শ্যুটিং, ফাঁকা সটুডিও (Shooting Stopped)। সিরিয়ালে রিপিট টেলিকাস্ট হতে পারে বলে আশঙ্কা। 

'আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে', দাবি দেবের

সপ্তাহের শুরুতেই 'অচল' স্টুডিওপাড়া। এদিন অভিনেতা প্রযোজক দেব বলেন, 'আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না। আমি মনে করি, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্প, প্রোডিউসার্স গিল্ড, সকলকেই একটা মধ্যস্থতায় আসতে হবে, যাতে কাজটা শুরু করা যায়। এবং যে দাবিগুলো উঠছে, সেগুলোর যতটা সম্ভব সেগুলি গ্রহণ করা এবং যেগুলি সম্ভব না, সেগুলিকে কীভাবে প্রগতিশীল উপায় এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা উচিত। যাতে কাজটা ভালভাবে সুষ্ঠভাবে হতে পারে। পৃথিবীর বড় বড় যুদ্ধ কথার বলে মিটেছে। কোনও যুদ্ধ লড়াই করে মেটেনি। এটা বিশাল কোনও রকেট সায়েন্স নয়। জটিলতা নেই এর মধ্যে। প্রত্যেক গিল্ডের একজন করে প্রতিনিধি গিয়ে বসে যদি আলোচনা করেন, আমার মনে হয় সমাধান হতে পারে।'

টলিপাড়ায় তুঙ্গে সংঘাত। 'একটা বাড়ি তৈরির ক্ষেত্রে শ্রমিক, ঢালাই মিস্ত্রির ভূমিকা থাকলেও, ইঞ্জিনিয়ারের গুরুত্ব কিন্তু আলাদা। পরিচালকদের অপমান আমরা বরদাস্ত করব না', গতকাল এই মন্তব্য করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আজ যার পাল্টা জবাব দিয়েছে ফেডারেশন। তাঁদের কথায় বারবার উঠে এল 'ইঞ্জিনিয়ার' প্রসঙ্গ। অন্যদিকে, 'বিশ্বাসদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, কেউ কিছু করতে পারবে না', টলিপাড়ায় অচলাবস্থা নিয়ে এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: 'পরিচালকদের আবেগে আঘাত লেগেছে, কেউই কাজ বন্ধের পক্ষপাতী নয়', মন্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

এদিন ফেডারেশনের সভাপতি স্বরুপ বিশ্বাস বলেন, 'আমাদের কাছে শেষ যে কমিউনিকেশন এসেছে, সেখানে আমরা জানি রাহুল মুখোপাধ্যায় ক্রিয়েটিভ প্রোডিউসার ও সৌমিক হালদার ছবির ডিরেক্টর। আমাদের সঙ্গে এরপরে আর কোনও কমিউনিকেশন করা হয়নি। শ্যুটিং বন্ধ করা হবে সেটাও জানানো হয়নি। একটা সাদা কাগজে সই সংগ্রহ করা হয়েছে, বিজ্ঞপ্তি লেখা হয়েছে, সেটাও অফিসিয়ালি জানানো হয়নি। রাহুলকে যদি পরিচালকের পদেই রাখা হয়, তাহলে ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে তা ভেবে দেখবে। কিন্তু রাহুল যে পরিচালকের আসনে থাকছেন, ফেডারেশনের তরফে এমন কোনও অফিসিয়াল নোটিস নেই।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget