এক্সপ্লোর

Prosenjit Chatterjee: 'পরিচালকদের আবেগে আঘাত লেগেছে, কেউই কাজ বন্ধের পক্ষপাতী নয়', মন্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

Tollywood: প্রসেনজিৎ বলেন, 'এটা আমার বাড়ি। এখানে কোনও প্রেস মিট হচ্ছে না। এটা একটা আলোচনা। আমরা চেষ্টা করছি আলোচনার মাধ্যমে মীমাংসা করতে।'

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahool Mukherjee) 'বয়কট' প্রসঙ্গে একের পর এক নাটকীয় মোড়। টেকনিশিয়ান ও পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের (Tollygunge) স্টুডিওপাড়ায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে সিনেমা, সিরিয়াল, ওটিটি'র শ্যুটিং। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে এদিন বৈঠক করেন পরিচালকরা। বৈঠক সেরে বেরিয়ে 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য, 'পরিচালকদের আবেগে আহত'। 

'আলোচনা'র মাধ্যমে মিটিয়ে ফেলার ইচ্ছাপ্রকাশ প্রসেনজিতের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনিজৎ বলেন, 'এটা আমার বাড়ি। এখানে কোনও প্রেস মিট হচ্ছে না। এটা একটা আলোচনা। একটা ইন্ডাস্ট্রিতে প্রায় ২০০ জন পরিচালক, এবং আমাদের কলাকুশলীরা, টেকনিশিয়ান বন্ধুরা, আমাদের শিল্পীরা রয়েছেন। আমরা চেষ্টা করছি আলোচনার মাধ্যমে মীমাংসা করতে। আমাদের সিনিয়র মোস্ট গৌতম দা রয়েছেন। এই ইন্ডাস্ট্রিতে ৪০-৫০ বছর কাজ করার পর আমরা একটা পরিবারের মতো। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু পদ্ধতি পাল্টানোর দরকার হয়। সেটা সকলে মিলে বসে আলোচনার মাধ্যমে করা যায়। আমরা সারাজীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের জন্য। ওঁদের সঙ্গে থাকা আমাদের একটা বড় ধর্ম। সঙ্গে শিল্পীরাও রয়েছেন। আপনারা জানেন, আর্টিস্ট ফোরাম একটা বড় জায়গা যেখানে বহু শিল্পী কাজ করেন।'

একইসঙ্গে তিনি বলেন, 'আমার বারবার মনে হচ্ছে আমরা এখন যে স্থানে রয়েছি সেখানে লড়াইটা স্রেফ মানসম্মানের। একটা পরিবারে, যেখানে আমরা সকলেই সদস্য, সেখানে মান সম্মান অভিমান সবই থাকবে। তার জন্য তো পরিবার ভেঙে যায় না। কিছুদিন আগের একটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা চাই বৃদ্ধি। আজ সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়া ফিল্ম। আমরা কথা বলছি, লিখছি। প্যান ইন্ডিয়া ফিল্ম বানাতে গেলে আমাদের বাইরের মানুষকে এখানে আনতে হবে। ক'দিন আগে একটা বড় হিন্দি সিরিয়াল এখান থেকে তৈরির কাজ কোনও কারণে বন্ধ হয়ে গিয়েছিল, কয়েক ঘণ্টার জন্য। আমাদের সকলের ভালবাসার মানুষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তার মীমাংসা হয়ে যায়। এই বন্ধ হওয়ার প্রবণতাটা কেন তৈরি হবে? কাজ কখনও বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে না। কোনও শিল্পীর কাজ বন্ধ হওয়া উচিত না। একটা কাজের পিছনে প্রচুর মানুষ কাজ করেন। সমস্যা হলে আলোচনা হোক। কাজ বন্ধ হলে, সমস্ত পরিশ্রম ব্যর্থ। দর্শকের জন্য ভাল কাজ তৈরিই আমাদের উদ্দেশ্য। এখনও বুঝছি না বিরোধিতাটা কোথায়? বাইরের লোক এখানে এসে কাজ করলে কাদের লাভ? এটা ভাবার সময় এসেছে। বাইরের অনেকেই এখানে কাজ করতে চান। সমস্যাগুলো কি মেটানো যায় না? এগুলো অনেকদিনের সমস্যা। আমার মনে হয় এবার সময় এসেছে, এগুলো বসে মীমাংসা দরকার। যাঁরা বিজ্ঞ এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর তরফে কেউ থাকলেন, কারণ এর মধ্যে অনেক আইনি ব্যাপার থাকে, সেগুলো বসে সুস্থ পরিবেশে আনা উচিত। যাতে আমরা আমাদের মতো তো কাজ করবই, সেই সঙ্গে বাইরের মানুষও কাজ করতে পারেন। আমি দেশের অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আমি মনে করি আমাদের শিল্পীদের স্কিল, পরিকাঠামো সেরা। আজ পরিচালকরা যেখানে দাঁড়িয়েছেন সেটা সম্মানের লড়াই, তাঁদের সেই সম্মানের স্থানটা দেওয়া হোক। সকলের আবেগে আঘাত লেগেছে, কেউই কাজ বন্ধের পক্ষপাতী নয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক চাই। আমরা বিভাজনে বিশ্বাসী নই, সেটা এখানে হবে কেন? আমরা সকলেই এক।'

 

আরও পড়ুন: BO Collection Controversy: বনি-প্রিয়ঙ্কার ছবির ব্যবসা নিয়ে 'ভুল' তথ্য প্রচারের বিস্ফোরক অভিযোগ, মুখ খুললেন প্রযোজক

'সংঘাতের জায়গা নয় স্টুডিওপাড়া। কলাকুশলীরা নমনীয় হোন', এদিন এমনই বার্তা দিলেন পরিচালকরা। স্টুডিওপাড়ায় অচলাবস্থায় পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget