এক্সপ্লোর

Dev: 'নিজের কাছে শপথ করেছিলাম...', হঠাৎ দেবের মুখে পুরনো দিনের কথা!

Dev on Bengali Serial: দেবের কথায়, দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফরটা সহজ ছিল না। কিন্তু নিজের কাছে শপথ নিয়েছিলাম, কিছু করে দেখানোর।

কলকাতা: জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'। আর সেই ধারাবাহিকের প্রচারে এসেই নিজের মনের কথা বললেন অভিনেতা দেব! বর্তমানে টলিউডের প্রথম সারির নায়ক তিনি। কিন্তু অনেকেই জানেন তাঁর একেবারে শুরুর দিকের লড়াইয়ের কথা। একেবারে সাধারণ ঘরের ছেলে ছিলেন দেব। বড়পর্দার সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। বাবা খাবার সরবরাহ করতেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু জেদ ছিল দেবের। কখনও হেরে না যাওয়ার জেদ। সেই জেদের বসেই আজ তিনি বাংলার ঘরের ছেলে। বাংলার নায়ক। কিন্তু এখন, নায়ক হয়ে যাওয়ার পরে, কী কী মিস করেন দেব? কেমন ছিল তাঁর লড়াইয়ের দিনগুলো? ধারাবাহিক 'তুই আমার হিরো'-র প্রচারে এসে সেই কথাই বললেন দেব। 

দেবের কথায়, দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফরটা সহজ ছিল না। কিন্তু নিজের কাছে শপথ নিয়েছিলাম, কিছু করে দেখানোর। সেই জেদের জোরেই আজ আপনারা বলছেন, 'তুই আমার হিরো..' এরপরেই দেব ফিরে আসছেন ধারাবাহিকের গল্পে। সেখানে দেখা যাচ্ছে রুবেলকে। এই ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছেন রুবেল। একজন সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। একেবারে সাধারণ ঘরের একজন ছেলের তারকা হয়ে ওঠার গল্পকেই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। পাশাপাশি তুলে ধরা হবে, তার ততোধিক সাধারণ স্ত্রীয়ের গল্প। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মোহনা মাইতিকে। 

এর আগে, যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, রুবেল হল পর্দার নায়ক। জন্মদিনেও শ্যুটিংয়ে ব্যস্ত সে। নায়িকার সঙ্গে গানের নাচের শ্যুটিং চলছে। আর বাড়িতে পায়েস রান্না করছেন তাঁর স্ত্রী। এখানে তাঁর নাম হয়েছে আর্শি। বাড়ির অনেকেরই আপত্তি সত্ত্বেও, স্বামীর জন্য পায়েস তৈরি করে সেটা তাঁকে খাওয়ানোর জন্য শ্যুটিং ফ্লোরে গিয়ে হাজির হন মোহনা। সেখানে সবাই তাঁকে ঢুকতে বাধা দেয়। কিন্তু নায়কের স্ত্রী পরিচয় পাওয়ার পরে, মোহনাকে আর আটকানোর সাহস হয় না কখনোই। এক্কেবারে শ্যুটিংয়ে পৌঁছে যান মোহন। শ্যুটিংরত রুবেলের মুখের সামনে তুলে ধরেন পায়েস। এতে বেশ বিরক্তই হন রুবেল। তবে মোহনাও নাছোড়বান্দা। এক্কেবারে পরিচালকের চেয়ার দখল করে বসে তিনি বলে ওঠেন, যতক্ষণ না রুবেল এই পায়েস খাচ্ছে, ততক্ষণ শ্যুটিং বন্ধ। ব্যাস.. প্রোমো এটুকুই। কিন্তু এর থেকেই পাওয়া যায় গল্পের আঁচ। একজন নায়ক আর একজন সাধারণ মেয়ের ভালবাসার গল্পই হবে এই গল্পের মূল উপজীব্য। ধারাবাহিকের নাম 'তুই আমার হিরো'। প্রতিদিন ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

আরও পড়ুন: Subhasree-Ankush: এবার ছোটপর্দায় জুটিতে অঙ্কুশ-শুভশ্রী! নতুন চমক কৌশানীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget