এক্সপ্লোর

Dev Rukmini: শট দিতে গিয়ে বার বার ভুল, 'কিশমিশ'-এর শ্যুটিংয়ে রুক্মিণীর কাণ্ড ফাঁস করলেন দেব!

Dev Rukmini on Kishmish: শট দিতে দিতে নাকি বারে বারে ভুল করেই রুক্মিণী। আর তারপরেই বলে ওঠেন, 'আরেকবার যাই'। অর্থাৎ, শটটা আরও একবার দিতে চান তিনি

কলকাতা: ডেনিম জ্যাকেটে কার্টুনের ধাঁচে একে অপরের ছবি আঁকা। শহরের পাঁচতারা মলে যখন নতুন ছবির অ্যালবাম মুক্তির প্রচারে এলেন এই জুটি, তখন অবশ্যই নজর কাড়ল তাঁদের পোশাক। ছবির মধ্যে বেশ কিছুটা অংশ রয়েছে এমনই কার্টুন-এ। সেই সূত্র ধরেই, দেবের ডেনিম জ্যাকেটে আঁকা রইল 'কিশমিশ'-এর নায়িকা রুক্মিণী মৈত্রের ছবি। আর রুক্মিণীর ডেনিমে জ্যাকেটে রইল দেব -এর 'টিনটিন' লুক। 

আজ শহরের একটি মলে উপস্থিত ছিল টিম 'কিশমিশ' (Kishmish)। সেখানেই আয়োজন হয়েছিল ছবির মিউজিক লঞ্চের। মুক্তি পেল ছবির নতুন গান 'জানি না ভালোলাগা না ভালোবাসা'। দেব-রুক্মিণীকে ঘিরে উপচে পড়া ভিড় ছিল শপিং মলে। তবে দেব থাকবে আর খুনসুটি থাকবে না তাও কী হয়! সবার সামনে রুক্মিণীকে নিয়ে মজা করার ফন্দি এঁটেছিলেন দেব। সেকথা ঘুণাক্ষরেও জানতেন না ছবির নায়িকা। 

রুক্মিণীর মজার ভিডিও ফাঁস

শট দিতে দিতে নাকি বারে বারে ভুল করেই রুক্মিণী। আর তারপরেই বলে ওঠেন, 'আরেকবার যাই'। অর্থাৎ, শটটা আরও একবার দিতে চান তিনি। গোটা শ্যুটিংয়ের সমস্ত 'আরেকবার যাই'-কে একত্রিত করে একটি মজার ভিডিও বানিয়েছিলেন দেব আর পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তাতে একের পর এক শটের শেষে রুক্মিণীকে বলতে শোনা যায়, 'আরেকবার যাই'। কেবল শ্যুটিংয়ে নয়, ফটোশ্যুটের সময়ও নাকি এই অভ্যাস রয়েছে রুক্মিণীর। দুটো ভিডিও দেখার পর মঞ্চ ছেড়ে চলে যেতে চান রুক্মিণী। তাকে আটকে ভিডিও থামান দেব। 

আরও পড়ুন: শ্যুটিং শুরু রণবীর-রশ্মিকার 'অ্যানিম্যাল'-এর, বিমলার বেশে সায়নী, বিনোদনের সারাদিন

পর্দায় বিপরীতে দেব থাকলে কতটা সাবলীল রুক্মিণী? 'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী বললেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা!  ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget