এক্সপ্লোর

'Bagha Jatin': স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেব, প্রকাশ্যে 'বাঘা যতীন' প্রি-টিজার

Dev New Movie: পরিচালক অরুণ রায় ফের এক ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এবার সেই চরিত্রে দেখা যাবে টলিউডের তারকা অভিনেতা দেবকে। বড়পর্দায় বাঘা যতীন হয়ে আসতে চলেছেন দেব।

কলকাতা: ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day) পূর্তির প্রাক্কাল্যে প্রকাশ্যে এল দেব (Dev) অভিনীত বহু প্রতীক্ষিত 'বাঘা যতীন' ছবির প্রি-টিজার ('Bagha Jatin' Pre Teaser Out Now)। ছবিটি দেশজুড়ে মুক্তি পাবে ১৯ অক্টোবর। অনুরাগীদের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে দেবের এই নতুন রূপ তাঁরা বেশ পছন্দ করেছেন। 

প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির প্রি-টিজার

পরিচালক অরুণ রায় ফের এক ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এবার সেই চরিত্রে দেখা যাবে টলিউডের তারকা অভিনেতা দেবকে। বড়পর্দায় বাঘা যতীন হয়ে আসতে চলেছেন দেব। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন মুক্তি পাবে এই ছবি। প্রকাশ্যে এল ছবির প্রি-টিজার। 

এদিন প্রযোজনা সংস্থার তরফে ছবির প্রি-টিজার পোস্ট করে লেখা হয় 'ভারতের স্বাধীনতার ৭৬তম বছর পূর্তিতে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর নিবেদন - 'বাঘা যতীন'। বাংলা তথা ভারতের অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্নের অকথিত কাহিনি। আশা করি আপনাদের সকলের খুব ভাল লাগবে। এই পুজো বাঘা যতীনের সঙ্গে। বন্দে মাতরম!' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

এই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। একজন লেখেন, 'ওহ মাই গড! একদম অন্য পর্যায়ের এই ছবিটা। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কেঁপে যাবে এই ফিল্মটা দেখে। দেব দা তুমি সত্যিই দারুণ।' অপর এক অনুরাগী লেখেন, 'এই রবিবার দেখলাম তোমার ব্যোমকেশ সেরা লাগল।' আরও এক অনুরাগী লেখেন, 'আগুন ছিল আছে থাকবে'। কেউ লিখলেন, 'এবার পুজো পুরো কেঁপে যাবে'। 

জুনের শেষ দিকে প্রকাশ্যে আসে প্যান ইন্ডিয়া এই ছবির নতুন পোস্টার। ছবিটি বাংলায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। হিন্দিতে এই ছবি মুক্তি পাবে ২০ অক্টোবর। নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরশুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। 

আরও পড়ুন: Johnny Lever Birth Day: হিন্দুস্তান ইউনিলিভার থেকেই পেয়েছিলেন পদবি, জানেন কি জনি লিভারের আসল নাম ?

প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৃজা দত্তকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget