এক্সপ্লোর

Dev on Anirban: ভোটের আগে ED, CBI তল্লাশি অন্যায় হলে, অনির্বাণের ব্যান হয়ে থাকাও অন্যায়: দেব

Dev on Anirban not Getting Work: আজ, শুক্রবার তো স্ক্রিনিং কমিটির একটি বৈঠকে গিয়েছিলেন দেব। সেখানে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, গোটা বিষয়টাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দেন তিনি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বা পরিচালিত কোনো কাজে ফেডারেশনের নিষেধাজ্ঞা।
  • অনির্বাণের গানের দল 'হুলিগানইজম'-এর কাজেও সমস্যা সৃষ্টি।
  • দেব অনির্বাণের পাশে দাঁড়িয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন।
  • অভিনেতা অনির্বাণের কাজ করার সুযোগের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন।

কলকাতা: দীর্ঘদিন ধরে পর্দায় নেই অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অভিনয়েও নেই, পরিচালনাতেও নেই! অলিখিত ব্যান অভিনেতা পরিচালকের ওপর। গত বছর থেকে ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অনির্বাণ। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কোনও ছবিতে অনির্বাণ অভিনয় করলে, শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না, এমনটাই বলা হয়েছে। পরিচালনাও নাকি করতে পারবেন না অনির্বাণ! 

শুধু পরিচালনা বা অভিনয়ের কাজ নয়, অনির্বাণের গানের দল 'হুলিগানইজম'-এর কাজেও কোপ পড়েছে। 'হুলিগানইজম' শ্যুটিং বন্ধ করে দেওয়ার মতো ঘটনা যেমন ঘটেছে, তেমনই স্পষ্ট কারণ না দেখিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অনির্বাণদের শো! কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, 'হুলিগানইজম' থাকলে নাকি শো-এর অনুমতি পেতে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় যখন অনির্বাণ কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন ইন্ডাস্ট্রিতে, তখনই গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে। দেব (Dev)-এর পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় নাকি দেখা যাবে অনির্বাণকে! 

আজ, শুক্রবার তো স্ক্রিনিং কমিটির একটি বৈঠকে গিয়েছিলেন দেব। সেখানে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, গোটা বিষয়টাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দেন তিনি। তবে তিনি দেব। সবার থেকে আলাদা। ফলে সহ অভিনেতার পাশে দাঁড়াতেও ভোলেন না তিনি। দেব এদিন বলেন, 'অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হয়ে ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন এত ভাল অভিনেতা, ফেডারেশনের সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার ছবিতে অনির্বাণ থাকুক বা না থাকুক.. কিন্তু একজন এত ভাল অভিনেতার অবশ্যই কাজ করা উচিত। আমি ফেডারেশনকে বলব, চেয়ারপার্সন স্বরুপ বিশ্বাসকে বলব.. আমিও তো টেকনিশিয়ানের ছেলে। আমিও মুম্বইতে টেকনিশিয়ানের কাজ করতাম। আজ হিরো হয়ছি হয়তো..। যে কোনও অভিনেতাকে যখন তখন অলিখিতভাবে ব্যান করে দেওয়ার পক্ষে আমি নই। তবে আমি ফেডারেশনের বিরুদ্ধেও কথা বলতে চাই না। যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি (হাতজোড় করে)। অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতাকে বাংলার দরকার। বাংলায় ওর অনেক অবদান বাকি রয়েছে। ও ভাল ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি জানি, ও একজন অভিনেতা। আমি অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে.. য়াঁরা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছেন, এই ব্যাপারটা একটু দেখুন।' আমার ছবি 'দেশু 7'-এ ও থাকবে কি থাকবে না, সেটা এখনও পর্যন্ত আমি জানি না। এটুকু চাই, অনির্বাণ কাজ করুক। ED, CBI তল্লাশি যখন ভোটের আগে হয়, আমরা একজোট হয়ে বলি, এটা খারাপ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে, আমারই রাজ্যে একজন অভিনেতা ৬ মাস ধরে ব্যান হয়ে রয়েছে, সেটাও অন্যায়।'

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget