এক্সপ্লোর

Dev as Byomkesh: নববর্ষে চমক! প্রকাশ্যে 'ব্যোমকেশ' রূপে দেবের আগামী ছবির প্রথম লুক

Byomkesh O DurgoRahashya: বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'ব্যোমকেশ'। সত্যান্বেষীর চরিত্রে দেখা যাবে বাংলা সিনে দুনিয়ার তারকা অভিনেতা দেবকে। নতুন বছরের প্রথম দিনেই প্রথম লুক এল প্রকাশ্যে।

কলকাতা: ছবির কথা ঘোষণা করা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল প্রথম মোশন লুক পোস্টার (Motion Look Poster)। 'ব্যোমকেশ' (Byomkesh) রূপে দেবের ছবি এল প্রকাশ্যে। বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) পরিচালনায় তৈরি হচ্ছে ব্যোমকেশ। মুখ্য চরিত্রে বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা দেব (Dev)। 

'ব্যোমকেশ' দেবের প্রথম লুক প্রকাশ্যে

এবার ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। সেই খবর আগেই জানিয়েছিলেন স্বয়ং অভিনেতা। তবে প্রথমেই পরিচালকের নাম প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যেই বড়পর্দায় ব্যোমকেশ পরিচালনা করেছেন অরিন্দম শীল (Arindam Sil), অঞ্জন দত্তের (Anjan Dutt) মতো পরিচালকেরা। এবার নতুন ব্যোমকেশের হাত ধরছেন তিনি, ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিতে তিনিও প্রথম পা রাখছেন। তাঁর নাম বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। আর তাঁর হাত ধরেই ব্যোমকেশ রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। নববর্ষে প্রথম লুক এল প্রকাশ্যে।

পোস্টারে দেখা গেল, চোখে চৌকো চশমা, শার্ট-কোট পরে দেব। এক হাতে টর্চ, অন্যহাতে প্যাঁচানো সাপ। সামনে ছবির নাম 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই মোশন পোস্টার শেয়ার করে দেব লেখেন, 'কঠিন, কিন্তু অসম্ভব নয়। “ব্যোমকেশ ও দুর্গ রহস্য”। দেখা হচ্ছে সিনেমা হলে।' একইসঙ্গে তিনি লেখেন, 'ব্যোমকেশ বাংলার ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আবিষ্কারের জন্য যাত্রা শুরু করল!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স -এর প্রযোজনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব।  

আরও পড়ুন: Gaurav-Ridhima: পরিবারে আসছে নতুন সদস্য, নববর্ষে সুখবর দিলেন গৌরব-ঋদ্ধিমা

দেব সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।' দেব ব্যোমকেশ হচ্ছেন এই খবর জানার পরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে সত্যবতীর চরিত্র নিয়ে। কাকে দেখা যাবে এই চরিত্রে, এখনও জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget