এক্সপ্লোর

Dharmendra: তাঁর মন খারাপের পোস্ট দেখলে কী করতেন লতা মঙ্গেশকর? জানালেন ধর্মেন্দ্র

এক রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র। সেখানেই প্রতিযোগীদের কাছ থেকে লতা মঙ্গেশকরের গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, লতা মঙ্গেশকর যে নেই, এটা বিশ্বাসই করতে পারেন না

মুম্বই: দেখতে দেখতে কতগুলো দিন কেটে গিয়েছে, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes Away)। কিংবদন্তি সঙ্গীতশিল্পীর (Lata Mangeshkar) প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর অনুরাগীরা। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই ছিলেন তাঁর গুণমুগ্ধ অনুরাগী। তাই লতা মঙ্গেশকরের প্রয়াণের এতগুলো দিন কেটে গেলেও বিভিন্ন জায়গায় তাঁর স্মৃতিচারণা করছেন অনুরাগীরা। কেউ এখনও ভাবতেই পারছেন না যে, লতা মঙ্গেশকর আর এই পৃথিবীতে নেই। যদিও লতা মঙ্গেশকর এই পৃথিবীতে না থাকলেও রয়ে গিয়েছেন কোটি কোটি অনুরাগীর মনে। থাকবেনও। আর এটাই তো শিল্পীর শিল্পের সার্থকতা। সম্প্রতি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) এক অনুষ্ঠানের মঞ্চে লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণা করলেন। জানালেন তাঁর সঙ্গে কাটানো নানা ঘটনার কথা।

এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র। সেখানেই প্রতিযোগীদের কাছ থেকে লতা মঙ্গেশকরের গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, যাঁর সঙ্গে তাঁর এক ফোনের দূরত্ব, সেই মানুষটাই যে পৃথিবীতে আর নেই। এটা তিনি বিশ্বাসই করতে পারেন না। ধর্মেন্দ্র জানান, যখনই সোশ্যাল মিডিয়ায় তাঁর মন খারাপ করা কোনও পোস্ট দেখতেন, তাহলে কী করতেন সুরসম্রাজ্ঞী।

আরও পড়ুন - Gangubai Kathiawadi Twitter Review: ভাল নাকি খারাপ? 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?

স্মৃতির পাতা ঘেঁটে ধর্মেন্দ্র বলেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান যে লতা মঙ্গেশকরের মতো শিল্পীর সঙ্গে আমার এক ফোনের দূরত্ব ছিল। যখনই টুইটার কিংবা ফেসবুকে আমার কোনও পোস্ট তিনি দেখতেন, যাতে কোথায় হয়তো তাঁর মনে হত যে আমার মন খারাপ রয়েছে, লতা জি সঙ্গে সঙ্গে আমায় ফোন করতেন। অন্তত তিরিশ মিনিট আমার সঙ্গে কথা বলে আমার মন ভালো করার চেষ্টা করতেন। আর অবশ্যই আমাকে গান শোনাতেন। যাতে আমার মন ঠিক হয়। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যখনই ভাবছি লতা জি আর আমাদের মাঝে নেই।'

প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি ধর্মেন্দ্রকে। তিনি পরবর্তীকালে জানান যে, সেখানে যাওয়ার জন্য তিনবার তিনি তৈরিও হয়েছিলেন। কিন্তু মনোবল জুগিয়ে উঠতে পারেননি যাওয়ার।

সেরা শিরোনাম

Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget