এক্সপ্লোর

Jeetu-Ditipriya: 'AI দিয়ে তৈরি চুম্বনের ছবি পাঠিয়েছেন সহ অভিনেতা', বিস্ফোরক দিতিপ্রিয়া, পাল্টা জবাব দিলেন জীতুও!

Jeetu Kamal-Ditipriya Roy: আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন দিতিপ্রিয়া। সেই পোস্টের ছত্রে ছত্রে ছিল বিস্ফোরক সব কথা

কলকাতা: বিস্ফোরক অভিযোগ। আক্ষরিক অর্থেই তাই। দিন কয়েক আগে, ফেসবুক লাইভ করে নিজেরাই গুঞ্জনে জল ঢেলেছিলেন। কিন্তু দিন কয়েক কাটতে না কাটতেই একেবারে উল্টো সুর! কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়িকা দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) আর নায়ক জীতু কমল (Jeetu Kamal) নাকি একে অপরের সঙ্গে কথা বলছেন না। কেবলমাত্র শট দিচ্ছেন নিয়মমাফিক! ফ্লোরে তাঁদের মধ্যে নাকি সমস্যা চলছে! এই গুঞ্জন উড়িয়ে প্রথমে জীতু ব্যক্তিগতভাবে একটি পোস্ট করেছিলেন। পরবর্তীতে চ্যানেলের তরফ থেকে একটি ফেসবুক লাইভ করে জীতু আর দিতিপ্রিয়া পাশাপাশি বসে, কথা বলে গুঞ্জন নস্যাৎ করে দেন। সেখানেই বিষয়টা থেমে যেতে পারত। কিন্তু থামল না। দিন কয়েক যেতে না যেতেই, একেবারে সামাজিক মাধ্যমে নাম না করে, জীতু কমলকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন দিতিপ্রিয়া!

আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন দিতিপ্রিয়া। সেই পোস্টের ছত্রে ছত্রে ছিল বিস্ফোরক সব কথা। জীতুকে তিনি সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে জানান, ধারাবাহিক শুরু হওয়ার ১ মাস পর থেকেই নাকি জীতু তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। কারণ হিসেবে জানান, দিতিপ্রিয়ার মা-কে নাকি জিতপ ভয় পান। প্রসঙ্গত, দিতিপ্রিয়ার মা সবসময়েই শ্যুটিংয়ে যান নায়িকার সঙ্গে। তবে পাশাপাশি জীতু এ ও জানান, যে তিনি নাকি দিতিপ্রিয়াকে ভীষণ সম্মান করেন। তবে সমস্যা শুরু হয় তার পর থেকে। দিতিপ্রিয়ার অভিযোগ, জীতু কমল নাকি তাঁকে আপত্তিকর মেসেজ করেন। এমনকি AI দ্বারা নির্মিত তাঁর ও দিতিপ্রিয়ার একটি চুম্বনের ছবি নায়িকাকে পাঠান ও বলেন তাঁর প্রেমিককে সেই ছবি পাঠাতে। এতে নাকি নায়িকার বিচ্ছেদ হয়ে যাবে।

শোনা গিয়েছিল, জীতু দিতিপ্রিয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন ধারাবাহিকের দৃশ্য থেকে। সেই থেকেই নাকি সমস্যার সূত্রপাত। দিতিপ্রিয়া এদিনের পোস্টে সেই ছবির কথাও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ছবিটি তাঁর পছন্দ হয়নি বলে তিনি সেই ছবিটিকে মুছে ফেলার অনুরোধ করেছিলেন। কোনও অশ্লীল মন্তব্য এসেছে, এমন ঘটনা ঘটেনি। দিতিপ্রিয়া আরও জানান, তিনি তাঁর সহ অভিনেতাকে সম্মান করেন। তবে এই কথাগুলো তিনি বলতে বাধ্য হচ্ছেন, কারণ বিষয়টা একতরফা হয়ে যাচ্ছে।

এই ঘটনা নিয়ে এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) যোগাযোগ করেছিল জীতু কমলের সঙ্গে। অভিনেতা বলেন, 'হাসি ছাড়া এর কোনও উত্তর আমার দেওয়ার নেই। দিতিপ্রিয়া খুব ছোট, ও একটা বাচ্চাদের মতো কাজ করেছে। ও জানেই না ও কী কী লিখেছে। আমার কাছে সমস্ত মেসেজের স্ক্রিনশট রয়েছে। ওই নিজে প্রথম আমায় মেসেজ করেছিল। যদি সত্যিটা লিখতেই হয়, পুরো সত্যিটা লিখুক। আমি ব্যক্তিগতভাবে সেটে খুব একটা কথা বলতে পছন্দ করি না। শট দিয়েই নিজের ঘরে গিয়ে বই নিয়ে বসে পড়ি। সবাইকে ভাল ভালই বলি। দিতিপ্রিয়ার বিষয়ে একটাই কথা বলার, ও ছোট বলে যে ভুলটা করেছে, আমি বড় হয়ে সেই ভুলটা করব না। আগামী দিনে যা পরিস্থিতি আসবে, তার জন্য তৈরি। তবে আমি পেশাদার মানুষ। অভিনয়ে কোনও প্রভাব পড়তে দেব না। 'গৃহপ্রবেশ'-এর মতো একটা সিনেমা হল, তারপরে ধারাবাহিকেও জনপ্রিয়তা পাচ্ছি.. এই গাত্রদাহই আসলে অনেকের হচ্ছে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget