এক্সপ্লোর

Dunki Trailer Out: বন্ধুত্ব-প্রেম-আবেগ-দুঃখের মিশেল, সফল হবে লন্ডন যাওয়ার স্বপ্ন? প্রকাশ্যে 'ডাঙ্কি'র ট্রেলার

Shah Rukh Khan: ট্রেলারের শুরুতেই ট্রেনে চড়তে দেখা যায় শাহরুখ খানকে, নেপথ্য কণ্ঠে তাঁরই বলতে থাকা ছবির প্রেক্ষাপট। এরপর ধীরে ধীরে মনু, সুখী, বুগ্গু, বল্লির সঙ্গে পরিচয় করান পর্দার হার্ডি।

নয়াদিল্লি: ২০২৩ সালে তৃতীয় ছবি নিয়ে আর কিছুদিনের মধ্যেই বড়পর্দায় হাজির হতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কৌতুক ও হৃদয় ভোলানো আবেগঘন মুহূর্তে পরিপূর্ণ 'ডাঙ্কি' (Dunki Drop 4) ছবির ট্রেলার, যা রাজু হিরানির জগতে প্রবেশ করতে সাহায্য করবে। একাধিক তারকা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। 

অবশেষে প্রকাশ্যে 'ডাঙ্কি' ট্রেলার

একদিকে মধ্যমণি শাহরুখ খান। আর তাঁকে ঘিরে তাপসী পন্নু (Taapsee Pannu), ভিকি কৌশল (Vicky Kaushal), বোমন ইরানি (Boman Irani), অনিল গ্রোভারের মতো তাবড় শিল্পীরা। পাঁচ বন্ধু, যাঁদের শখ লন্ডন পাড়ি দেওয়ার, কিন্তু পথে বাধা তাঁদের ইংরেজি না বলতে পারা। 

ট্রেলারের শুরুতেই ট্রেনে চড়তে দেখা যায় শাহরুখ খানকে, বেশ পরিচিত ঢঙেই, সেই সঙ্গে নেপথ্য কণ্ঠে তাঁরই বলতে থাকা ছবির প্রেক্ষাপট। এরপর ধীরে ধীরে মনু, সুখী, বুগ্গু, বল্লির সঙ্গে পরিচয় করান পর্দার হার্ডি। পাঞ্জাবের ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর তার মাঝে ৫ বন্ধুর লন্ডন পাড়ি দেওয়ার স্বপ্ন, যা সত্যি করতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন হার্ডি। ট্রেলারের শেষের দিকে বৃদ্ধ বয়সের শাহরুখের দেখাও মিলল, ফের।

 

১৯৫৫ সাল থেকে শুরু হওয়া গল্পের সূত্র ধরে তাকে বর্তমান সময় পর্যন্ত নিয়ে আসবেন স্বয়ং কিং খান। এদিন ট্রেলার পোস্ট করে তিনি লেখেন, 'এই গল্প আমি শুরু করেছিলাম, লালটু থেকে! একে সমাপ্তও আমিই করব... আমার 'উল্লু দে পটঠো'দের সঙ্গে। ডাঙ্কির ট্রেলার আপনাদের এমন এক সফর দেখাবে যা রাজু স্যারের দৃষ্টিকোণ থেকে শুরু হয়েছিল। এই ছবি আপনাদের বন্ধুত্ব, জীবনের কমেডি ও ট্র্যাজেডির, বাড়ি ও পরিবারের নস্ট্যালজিয়ার উন্মাদের মতো সফরের মধ্যে দিয়ে নিয়ে যাবে। অপেক্ষার অবসান হল, ডাঙ্কি ড্রপ ৪ - মুক্তি পেল।' শাহরুখের 'ডাঙ্কি' মুক্তি পাবে ২১ ডিসেম্বর। 

'ডাঙ্কি' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন কিং খান ও রাজকুমার হিরানি। ছবির প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি ও গৌরী খান। অভিজাত যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁর লেখা এই ছবি দর্শকদের জন্য বড়দিনের উপহার হিসেবে আনছেন শাহরুখ। ইতিমধ্যেই ছবির আরও তিন ধরনের প্রোমোশনাল ভিডিও প্রকাশ পেয়েছে। তার মধ্যে দুটি গান ও একটি টিজার ছিল। সবকটিই বেশ পছন্দ করেছেন দর্শক।

আরও পড়ুন: Dinesh Phadnis Demise: হল না শেষরক্ষা! হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ 'CID' অভিনেতা দীনেশ ফড়নিশের

প্রসঙ্গত, টানা প্রায় ৪ বছরের বিরতির পর ২০২৩ সালের জানুয়ারি মাসে বড়পর্দায় 'পাঠান' নিয়ে হাজির হন শাহরুখ খান। বক্স অফিসে এই ছবি ঝড় তোলে, বলিউড দেখে বিপুল লাভের মুখ। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় 'জওয়ান'। ফের শাহরুখের জয়জয়কার। বক্স অফিসে 'জওয়ান' তার আগের 'পাঠান' ছবির একাধিক রেকর্ড ভাঙে। এখন অপেক্ষা 'ডাঙ্কি' মুক্তির। বক্স অফিসে সাফল্যের ধারা বজায় রাখতে পারবেন কিং খান? বলবে সময়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget