এক্সপ্লোর

Dinesh Phadnis Demise: হল না শেষরক্ষা! হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ 'CID' অভিনেতা দীনেশ ফড়নিশের

Dinesh Phadnis Death: যাঁর ঠোঁটে গুরুগম্ভীর গল্পেও সবসময় লেগে থাকত হাসি, তাঁর অনুরাগীদের জন্য মনখারাপের খবর। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীনেশ।

নয়াদিল্লি: হল না শেষরক্ষা। প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, বিখ্যাত ধারাবাহিক 'সিআইডি'-র (CID Fame) ফ্রেডি ওরফে দীনেশ ফড়নিশ (Dinesh Phadnis Passes Away)। 

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দীনেশ

সোনি টিভির জনপ্রিয় 'কপ সিরিয়াল' CID-এর অফিসার ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে। তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্য রাত ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর।

একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মারা যান অভিনেতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে আজ, ৫ ডিসেম্বর। দীর্ঘদিন ধরে চলতে থাকা 'CID'-র সকল কলাকুশলীরা আপাতত অভিনেতার বাসভবনে একত্রিত হয়েছেন। গত রবিবারই শোনা যায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

'সিআইডি'-র ফ্রেডি। নব্বইয়ের দশকের যে ছোটরা মজে থাকত গোয়েন্দা গল্প, কেস সমাধানের বাঁধুনিতে... তাদের ভোলার কথাই নয় টিমের মধ্যে থাকা অফিসার ফ্রেড্রিক্সকে। একদিকে যেমন তাঁর ছিল জটিল কেস সমাধান করার ক্ষমতা, বীরত্ব... তেমনই আবার টিমের মেজাজ হালকা রাখতেও তাঁর জুড়ি মেলা ছিল ভার। বিভিন্ন কাজে যেমন বকুনি জুটত তাঁর কপালে, তেমনই কখনও এসিপি প্রদ্যুম্নের সামান্য প্রশংসাতেই তিনি গলে জল। ১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত এই শোয়ে তিনিও বাকিদের মতো টানা অভিনয় করে গিয়েছেন। ছোটপর্দায় চলা অন্যতম দীর্ঘ শো এটি। অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিক ছাড়লেও দীনেশ-সহ দয়ানন্দ শেট্টি, শিবাজি সত্যম (Shivaji Satam) ও আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava) ছিলেন এই ২০ বছরই। কেবল সিআইডি নয়, জনপ্রিয় শো 'তারাক মেহতা কি উল্টা চশমা' -তেও ছিলেন দীনেশ। 

আরও পড়ুন: Salman Khan in Kolkata: শহরে সলমন খান, যোগ দেবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে

দয়ানন্দ শেট্টি, যিনি CID-র জনপ্রিয় দয়ার চরিত্রে অভিনয় করতেন, ছিলেন দীনেশ ফড়নিশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। অভিনেতা এবিপি নিউজকে জানিয়েছেন যে দীনেশ ভুগছিলেন যকৃৎ, হৃদপিণ্ড ও কিডনির সমস্যায় এবং দিন দিন তাঁর শারীরিক সমস্যা বাড়ছিল। ৩০ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজই কিছুক্ষণের মধ্যে বোরিভলির দৌলতনগর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget