এক্সপ্লোর

Ena Saha Exclusive: 'অভিনেত্রী না হলে ব্যাঙ্কিং বা সফটওয়্যার নিয়ে কাজ করতাম'

কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেত্রী না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন এনা সাহা

কলকাতা: স্কুলের অন্যান্য বন্ধুরা যখন ছুটির পর খেলার করতে যেত, তখন তাঁর জন্য দাঁড়িয়ে থাকত প্রোডাকশান হাউজের গাড়ি। স্কুলের পোশাক পরেই হাজির হয়ে যেতেন সেটে। রুপোলি পর্দার সঙ্গে সেই তো সম্পর্কের শুরু। এরপর সিনেমা, অভিনয় এবং বর্তমানে প্রযোজনাও, সতীর্থদের থেকে অনেকটা অল্প বয়সেই সবকিছু সামলাচ্ছেন তিনি। কিন্তু ইন্ডাস্টিতে পা রেখে তাঁকেও বহুবার সহ্য করতে হয়েছে অপমান! নিজে নায়িকা হলেও জীবনসঙ্গী হিসেবে চান না কোনও নায়ককেই! বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই নায়িকার অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। সদ্য প্রযোজনাতেও হাত দিয়েছেন তিনি। কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেত্রী না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন এনা সাহা (Ena Saha)।

যদি এনা নায়িকা না হতেন?

সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চিনেবাদাম'। অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবি প্রযোজনার কাজও করেছেন তিনি। রুপোলি পর্দায় এটার বিন্দুমাত্র পূর্বপরিচিতি ছিল না। নিজের জোরেই জায়গা করে নিতে হয়েছে তাঁকে। অনেক ছোট বয়স থেকেই অভিনয় করছেন তিনি। কিন্তু তিনি যদি অভিনেত্রী না হতেন? হাসতে হাসতে এনার উত্তর, 'তাহলে আমি ব্যাঙ্কিং নিয়ে কাজ করতাম বা সফটওয়্যার নিয়ে কাজ করার চেষ্টা করতাম। কারণ ওই চাকরিগুলোতে প্রচুর টাকা।' কথা থামিয়ে ফের হেসে ফেললেন এনা। 

আরও পড়ুন: '২ বছর অপেক্ষার পরে জন্মদিনের দিন মুক্তি পাচ্ছে নতুন গান, বিশেষ বই কি!'

'চিনেবাদাম'-এর গল্প

নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে 'চিনেবাদাম' ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা (Ena Saha)। নতুন ছবি, নতুন জুটি, কতটা আশাবাদী অভিনেত্রী ও প্রযোজক? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বলছেন, 'আমার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।' ছবিতে এনার চরিত্রের নাম তৃষা।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget