এক্সপ্লোর

Fardeen Khan on 'Heeramandi': পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'নজর' কাড়েন, কীভাবে ভনশালীর 'হীরামাণ্ডি'তে সুযোগ পেলেন ফরদিন খান?

Fardeen Khan: ফরদিন খানকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালে 'দুলহা মিল গয়া' ছবিতে। এবার ১৪ বছর পর, অনুরাগীরা তাঁকে পর্দায় ফিরতে দেখে উচ্ছ্বসিত। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' মুক্তি পাবে নেটফ্লিক্সে ১ মে। 

নয়াদিল্লি: প্রায় ১৪ বছরের লম্বা বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন অভিনেতা ফরদিন খান (Fardeen Khan)। তাও একেবারে সঞ্জয় লীলা ভনশালীর (Sanjay Leela Bhansali) পরিচালনায়। তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar) ওয়েব সিরিজে ওয়ালি মহম্মদের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু জানেন কি, কীভাবে এই চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি? 

অভিনয়ে ফিরছেন ফরদিন খান, কীভাবে নির্বাচন? 

এই মহাকাব্যিক ঘরানার ড্রামা সিরিজ মুক্তির আগেই বেশ আলোচিত হচ্ছে। অনুরাগীরাও রয়েছেন অপেক্ষায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ফরদিন খান জানান যে কীভাবে তিনি এই সিরিজে অভিনয়ের সুযোগ পান। এই চরিত্র নিজের ঝুলিতে ভরার নেপথ্যে এক দারুণ ঘটনা শোনান তিনি। 

সম্প্রতি নিউজ১৮ শোশা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরদিন খান জানান কীভাবে সিরিজটির কাস্টিং ডিরেক্টর শ্রুতি মহাজন তাঁকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'নজর' করেন। সঞ্জয় লীলা ভনশালীর সঙ্গে বহুদিন ধরেই তিনি কাজ করছেন। যদিও অভিনেতা নিশ্চিত নন যে টেলিভিশনে দেখে না ওই অনুষ্ঠানে তাঁকে দেখে 'নজর' করেন শ্রুতি, তবে এ কথা নিশ্চিত যে তিনি ফরদিনের মধ্যে ওয়ালিকে দেখতে পান। 

এই ইভেন্টের পর শ্রুতি মহাজনের থেকে একটি ফোন পান ফরদিন, আবু ধাবি থেকে ফেরার পর। অভিনেতা জানান যে এরপর পরিচালক ও তাঁর দলের সঙ্গে মিটিং ফিক্স করা হয়, যাতে তিনি ওই চরিত্রের জন্য মানানসই পরখ করে নেওয়া যায়।

যদিও অনেকদিনই তিনি ক্যামেরার থেকে দূরে, তা সত্ত্বেও তাঁকে কোনও অডিশন দিতে হয়নি এই চরিত্রের জন্য, উচ্ছ্বসিত হয়ে জানান ফরদিন খান। এমনকী পরিচালক সাক্ষাতের প্রথম দিনেই অভিনেতার দ্বারা অত্যন্ত অভিভূত হন। ফরদিন খান বলেন, 'মিটিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে, মিস্টার ভনশালী আমাকে দেখতে আসেন। আমাদের তার আগেও দেখা হয়েছিল। এবং যখন তাঁর মনে হল, তিনি লুক টেস্ট করতে রাজি হয়ে যান। নিজেই নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। সুযোগটা পেয়েই আমি প্রচণ্ড কৃতজ্ঞ ছিলাম।'

আরও পড়ুন: Ileana D'Cruz: 'বিবাহিত জীবন সুন্দর...', মাইকেলের সঙ্গে বিয়ের জল্পনায় সিলমোহর ইলিয়ানা ডি'ক্রুজের

'হে বেবি' অভিনেতা এও জানান যে প্রবীণ পরিচালক তাঁর লুক টেস্টের সময় উপস্থিত ছিলেন না। যদিও তাঁর কাছে পরবর্তীকালে ছবি পাঠিয়ে দেওয়া হয়। এরপর, তাঁর কাছে পরিচালকের কাছ থেকেই ফোন আসে এবং সুসংবাদ পান তিনি। অভিনেতা বলেন, 'উনি বলেন, 'শুভেচ্ছা, তুমি ওয়ালি মহম্মদ!' উত্তেজনাদায়ক এবং স্নায়ু অবশ করার মতো খবর ছিল কারণ আমি দীর্ঘদিন শ্যুটিং সেটে যাইনি।' ফরদিন খানকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালে 'দুলহা মিল গয়া' ছবিতে। এবার ১৪ বছর পর, অনুরাগীরা তাঁকে পর্দায় ফিরতে দেখে উচ্ছ্বসিত।

'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' মুক্তি পাবে নেটফ্লিক্সে ১ মে, ২০২৪ সালে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget