এক্সপ্লোর

Fatima Sana Shaikh: জটিল রোগে আক্রান্ত বলি নায়িকা ফতিমা সানা শেখ

Fatima Sana Shaikh Health: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনে নিজের অসুস্থতার কথা সামনে আনলেন ফতিমা সানা শেখ।

মুম্বই: বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) বেশ কয়েক বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। নজর কাড়েন 'দঙ্গল' ছবি দিয়ে। তারপর একে একে 'ঠগস অফ হিন্দুস্তান', 'লুডো' কিংবা 'থর' ছবিতে অভিনয় করেছেন। ফতিমার বলিউড জার্নি শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। 'চাচি ৪২০', 'ওয়ান টু কা ফোর', 'ইশক'-এর মতো ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। বড় পর্দায় নায়িকা হিসেবে তাঁর কেরিয়ার খুব দীর্ঘ না হলেও ইতিমধ্যেই বেশ কিছু তাবড় তারকার সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করে ফেলেছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনে নিজের অসুস্থতার কথা সামনে আনলেন অভিনেত্রী।

কোন রোগে আক্রান্ত 'দঙ্গল' অভিনেত্রী ফতিমা সানা শেখ?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনের আয়োজন করেছিলেন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ। যেখানে অনুরাগীরা তাঁকে যা খুশি প্রশ্ন করতে পারেন। এবং অভিনেত্রী তাঁদের প্রশ্নের উত্তর দেন। সেখানেই ফতিমা জানান যে, তিনি এপিলেপ্সি (Epilepsy) বা মৃগী রোগে আক্রান্ত। এখনও তাঁর চিকিতসা চলছে। তিনি বলেন, 'আমি যা কিছু তাই এখন করতে পারি। তবে, একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি। যা আমাকে কিছুটা ধীর গতির করে দিয়েছে। তবে, একটা বিষয়ে আমি সৌভাগ্যবান যে, আমি যাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাঁদের সঙ্গে কাজ করে ফেলেছি। আর আমার অসুখ কখনওই আমার প্যাশন আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার সময় কখনও আমি বাধা অনুভব করিনি। আরও ভালো করে বললে, এই কঠিন পরিস্থিতিগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।'

আরও পড়ুন - Aamir Khan: 'লাল সিং চাড্ডা'র ব্যর্থতার পর কঠিন সিদ্ধান্ত নিলেন আমির খান

মৃগী রোগের ক্ষেত্রে একটা ধারণা রয়েছে যে, এতে বুঝি জুতো শোঁকালে রোগীর জ্ঞান ফেরে। এই ধারণাকে একেবারেই ভুয়ো বললেন ফতিমা সানা শেখ। তিনি বলেন, 'এটা শুধুই একটা ধারণা। দয়া করে কেউ এমন কাজ করবেন না। আমার মধ্যে আতঙ্ক হয়ে গিয়েছে এই ধারণাকে কেন্দ্র করে। একবার আমার পরিবারের  লোকেরা আমার সঙ্গে এই কাজ করেছিল। ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা।' এক অনুরাগীর অভিনেত্রীকে প্রশ্ন করেন যে, ছোটবেলা থেকে যদি কেউ মৃগী রোগে আক্রান্ত হয়, তাহলে কি সে শরীরচর্চা করতে পারবে? ফতিমা বলেন, 'আমি নিয়ম করে শরীরচর্চা করে গিয়েছি। এটাই আমাকে ভালো রেখেছে। তবে, যেকোনও ক্ষেত্রেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। আমি কোন ধরনের চিকিতসার মধ্যে দিয়ে গিয়েছি, তা আমি শেয়ার করব না। কারণ, আমি চাই না, কেউ আমার প্রেসকিপশন ফলো করুন। প্রত্যেকের সমস্যা আলাদা আর চিকিতসাও হয় আলাদা। তাই আপনার জন্য ডাক্তার যে পরামর্শ দেবেন, তাই মেনে চলা দরকার। বর্তমানে আমি অনেকটাই ঠিক আছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget