এক্সপ্লোর

Sameer Wankhede: আরও বিপাকে সমীর ওয়াংখেড়ে, NCB-র প্রাক্তন জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

Money Laundering Charges by ED: মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজে এনসিবির বিতর্কিত হানার ঠিক একদিন পর ২০২১ সালের ৩ অক্টোবর, আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে।

নয়াদিল্লি: ফের বিপাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা (money laundering case) দায়ের করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ২০২১ সালের অক্টোবরে আরিয়ান খানকে মাদক মামলায় না ফাঁসানোর জন্য অভিনেতা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগ রয়েছে এবং তাঁর আয়ের বাইরেও আরও সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। খবর ঘনিষ্ঠ সূত্রে। 

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

গত বছরের মে মাসে দায়ের হওয়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের (এফআইআর) ভিত্তিতে কয়েকদিন আগে ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা মামলাটি নথিভুক্ত করেছে। শীঘ্রই তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি, খবর সূত্রের। 

সূত্রের আরও খবর, সমীর ওয়াংখেড়ে তাঁর বিরুদ্ধে ইডি-র মামলা দায়ের করার কথা জানতে পেরে, ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন যে তাঁর বিরুদ্ধে কোনও জোরপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত নয়। হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই মামলায় জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে তাকে স্বস্তি দিয়েছে।

২০২৩ সালের ১১ মে হওয়া সিবিআই এফআইআরে উল্লিখিত অভিযোগ অনুযায়ী, এনসিবির প্রাক্তন এসপি - বিশ্ব বিজয় সিংহ, ইন্টেলিজেন্স অফিসার আশিস রঞ্জন, ওয়াংখেড়ে, দুই প্রাইভেট ব্যক্তি - কিরণ গোসাভি, সানভিল ডিসুজা, ২৫ কোটি টাকা দাবি করেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) থেকে, তাঁর ছেলেকে 'না ফাঁসানো'র বদলে, ২০২১ সালের প্রমোদ তরী মাদক মামলার প্রেক্ষিতে। সূত্রের খবর, সেই ঘুষের পরিমাণ এরপর কমিয়ে ১৮ কোটিতে নামানো হয়। ইতিমধ্যেই সিবিআই ওয়াংখেড়ে ও অন্যান্য অভিযুক্তদের এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। IRS আধিকারিক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এনসিবি-র কয়েকজন অফিসারের 'প্রতিহিংসা'র ফল হিসেবে সিবিআই-এর এই পদক্ষেপ বলে অস্বীকার করেছেন।

আরও পড়ুন: Mithun Chakraborty Hospitalized: 'কথা বলছেন, খাবার খাচ্ছেন', মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখে বেরিয়ে বললেন দেবশ্রী রায়

মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজে এনসিবির বিতর্কিত হানার ঠিক একদিন পর ২০২১ সালের ৩ অক্টোবর, আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। NCB-র গঠন করা বিশেষ তদন্তকারী দল গত বছর ২৭ মে, আরিয়ান খানকে ক্লিনচিট দেয়, বলা হয় তিনি মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত নন। এনসিবি-র অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে যে সংস্থার 'ইনফরমেশন নোটে' শেষ মুহূর্তে আরিয়ান খান এবং আরবাজ মার্চেন্টের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়াও, ফোন বাজেয়াপ্ত করার ডকুমেন্টেশন এবং বিবৃতি রেকর্ড করার মতো পদ্ধতিগুলি ওয়াংখেড়েও তাঁর দলের দ্বারা সঠিকভাবে করা হয়নি, তদন্তে পাওয়া গেছে। এনসিবি, বম্বে হাইকোর্টে দাখিল করা একটি হলফনামায় বলেছে যে ওয়াংখেড়ে অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার কথোপকথনের চ্যাটগুলিকে তাঁর সততার প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না কারণ তিনি এই চ্যাটগুলিকে "গোপন" রেখেছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget