এক্সপ্লোর

Mithun Chakraborty Hospitalized: মস্তিষ্কে মৃদু স্ট্রোক! তবে এখন অবস্থা স্থিতিশীল, কী বলছে মিঠুন চক্রবর্তীর মেডিক্যাল বুলেটিন?

Mithun Chakraborty Ill: শনিবার সকালেই খবর আসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী। তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়েছে।

কলকাতা: শ্যুটিং করতে গিয়ে অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Hospitalised)। অ্যাপোলো হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। প্রথমে আইসিইউ-তে (ICU) নিয়ে গেলেও পরে মিঠুনকে কেবিনে সরানোর সিদ্ধান্ত। শারীরিকভাবে স্থিতিশীল আছেন মিঠুন, হাসপাতাল ঘুরে গিয়ে দাবি পারিবারিক বন্ধু বিমান সরকারের। কথা বলছেন মিঠুন, খাবার খাচ্ছেন, জানালেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)। 

কেমন আছেন মিঠুন চক্রবর্তী?

'ভাল আছে, ভাল আছে। কথা বলেছে। একেবারে স্থিতিশীল আছেন। চিন্তার কোনও কারণ নেই। আজই কেবিনে সরানো হবে।' মিঠুনের অসুস্থতার খবর খুবই 'স্তম্ভিত' করেছে। তবে হাসপাতালে তাঁকে স্থিতিশীল দেখে স্বস্তিতে অভিনেত্রী। তিনি বলেন, 'এখন ভাল আছেন। তাই হাসিমুখে বেরোচ্ছি। চিন্তার কোনও কারণ নেই। আমার সঙ্গেও কথা হয়েছে।' 

শনিবার দুপুরে হঠাৎই মেলে দুঃসংবাদ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী, মেলে খবর। তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়। গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। হঠাৎ অসুস্থ হওয়ার পর মিঠুন চক্রবর্তীকে ( Mithun Chakraborty Unwell ) ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। সকালে শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে তখন হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। এমআরআই করা হয় মিঠুনের। 

আরও পড়ুন: Dev-Abhishek Meeting: হঠাৎ অভিষেকের দফতরে দেব, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই একান্ত সাক্ষাৎ

হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে মৃদু স্ট্রোকে আক্রান্ত অভিনেতা। তবে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ওষুধ দিয়েই চিকিৎসা করা হবে। হাসপাতালের তরফে মেডিক্য়াল বুলেটিনে জানানো হয়েছে, মিঠুন চক্রবর্তী ইস্কেমিক সেরেব্রোভাসকুলার অ্য়াক্সিডেন্ট বা মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তবে এখন স্থিতিশীল রয়েছেন অভিনেতা। তাঁর জ্ঞান রয়েছে। তরল জাতীয় খাবার খেয়েছেন তিনি। স্নায়ুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও গ্য়াস্ট্রোএন্টেরোলজিস্ট তাঁকে দেখছেন।

অভিনেতাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। হৃদপিণ্ডের কোনও সমস্য়া রয়েছে কি না জানতে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীও অভিনেতাকে দেখেছেন। মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী জানিয়েছেন, তাঁর বাবাকে রুটিন চেক আপের জন্য় নিয়ে যাওয়া হয়। তিনি এখন ভাল আছেন।                                              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget