এক্সপ্লোর

Saif Ali Khan: প্রত্যেক চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন, সেফ আলি খানের অন্যতম সেরা ৫ ছবি

Saif Ali Khan Birthday Special: রোম্যান্টিক কমেডি (romantic comedy) থেকে তীব্র নাটকীয় (intense drama) চরিত্র, বিবিধ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে, এবং বারবার তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।

নয়াদিল্লি: আজ সেফ আলি খানের জন্মদিন (Happy Birthday Saif Ali Khan)। পূর্ণ করলেন ৫৩ বছর। বলিউডের 'ছোটে নবাব' ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ, যাঁর অভিনয় দক্ষতা কয়েক দশক ধরে মানুষের মন জয় করে আসছে। রোম্যান্টিক কমেডি (romantic comedy) থেকে তীব্র নাটকীয় (intense drama) চরিত্র, বিবিধ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে, এবং বারবার তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। আজ তাঁর জন্মদিনে কথা হোক অন্যতম পাঁচ সেরা কাজ নিয়ে।

'ওমকারা' (Omkara) - বিশাল ভরদ্বাজ পরিচালিত 'ওমকারা' ছবিতে সেফ আলি খানের চরিত্রের নাম ল্যাংড়া ত্যাগী। তাঁর চরিত্র প্রতারক এবং বিশ্বাসঘাতক ব্যক্তির। চিরাচরিত চার্মিং নায়কের খোলস ছেড়ে সেফ দুর্ধর্ষ একটি পারফর্ম্যান্স উপহার দেন দর্শককে। শেক্সপিয়রের 'ওথেলো' নাটক নিয়ে তৈরি ছবির মুখ্য নেতিবাচক চরিত্রে অভিনয় করেন সেফ। 

'লভ আজ কাল' (Love Aaj Kal) - ইমতিয়াজ আলির আরও এক অনবদ্য প্রেম কাহিনি 'লভ আজ কল'। সেফ আলি খানকে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে। দুই ভিন্ন প্রজন্মের ভিন্ন ধরনের চরিত্র, যাঁদের মধ্যে মিল বলতে, তাঁরা দুজনেই প্রেমিক। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে সেফের অভিনয় অন্য মাত্রা এনে দিয়েছিল। 

'বিক্রম বেদা' (Vikram Vedha) - জনপ্রিয় দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ 'বিক্রম বেদা'য় হৃত্বিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন সেফ আলি খান। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাঁকে। ক্রাইম ড্রামা ঘরানার এই ছবিতে তাঁর বহুমুখী প্রতিভার নিদর্শন পান দর্শক, আরও একবার। 

'ককটেল' (Cocktail) - কমেডি ড্রামা ঘরানার ছবি 'ককটেল'-এ চার্মিং কেয়ারফ্রি গৌতমের চরিত্রে দেখা যায় সেফ আলি খানকে। ছবির দুই মূল নারী চরিত্রে দেখা যায় দীপিকা পাড়ুকোন ও ডিয়ানা পেন্টিকে। ছবির মূলে ছিলেন এই দুই নারীর বিপরীত ধরনের চরিত্র। সেই গল্পে অনুঘটকের কাজ করেছে সেফ আলি খানের গৌতম। 

'দিল চাহতা হ্যায়' (Dil Chahta Hain) - সেফ আলি খানের ফাটাফাটি কাজের কথা হলে ফারহান আখতার পরিচালিত 'দিল চাহতা হ্যায়'কে বাদ দেওয়া যায় না। কাল্ট ক্লাসিক বলে উল্লেখ করা হয় আমির খান, সেফ আলি খান ও অক্ষয় খন্না অভিনীত এই ছবি। এই ছবি তিন বন্ধুর, তাঁদের ভাঙা গড়া, জীবনের ওঠাপড়ার। দর্শক 'দিল চাহতা হ্যায়'র সমীরকে খুব ভালবেসেছিলেন। 

আরও পড়ুন: URI screening in Manipur: ২৩ বছর পর উঠল নিষেধাজ্ঞা! মণিপুরে প্রদর্শিত হল ভিকি কৌশলের ছবি 'উরি'

সেফ আলি খানের জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। আশা করা যায়, এমন আরও অনেক দুর্দান্ত চরিত্র তিনি উপহার দেবেন দর্শকদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget