এক্সপ্লোর

Hina Khan: অ্যাওয়ার্ড শো সেরে সোজা হাসপাতালে, কেমোথেরাপি শুরু হিনা খানের

Hina Khan Health Update: সোমবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। যেখানে স্পষ্ট একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে, রেড-কার্পেটে হেঁটে, হাতে অ্যাওয়ার্ড নিয়ে তারপর হাসপাতালে পৌঁছন হিনা খান।

নয়াদিল্লি: স্টেজ থ্রি স্তন ক্যান্সারে (breat cancer) আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina Khan)। সম্প্রতি নিজেই অসুস্থতার কথা অনুরাগীদের জানান ছোটপর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী। উদ্বেগের মধ্যেই হতভম্ব তাঁর অনুরাগীরা। তবে ইতিবাচক হিনা। সোমবার একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে জানান যে প্রথম কেমোথেরাপি (first chemotherapy session) নিতে তৈরি তিনি। 

কেমোথেরাপি শুরু করলেন অভিনেত্রী হিনা খান

সোমবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। যেখানে স্পষ্ট একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে, রেড-কার্পেটে হেঁটে, হাতে অ্যাওয়ার্ড নিয়ে তারপর হাসপাতালে পৌঁছন হিনা খান। হাসপাতালে ঢুকতে ঢুকতে তাঁকে বলতে শোনা যায়, 'সমস্ত গ্ল্যামারাস কাজ শেষ এবং আমি আমার প্রথম কেমোর জন্য তৈরি হাসপাতালে। সুস্থ হয়ে ওঠা যাক।'

হিনা খান এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এই পুরস্কার বিতরণীর দিনে, আমি আমার ক্যান্সারের কথা জানতাম, কিন্তু আমি খুব সতর্কভাবেই সেটা স্বাভাবিক করতে চেয়েছি - শুধু আমার জন্যই নয়, বরং আমাদের সকলের জন্য। এই দিনে সবটা বদলে যায়, এই দিন আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায়ের সূচনা হল।'

দীর্ঘ ক্যাপশনে তিনি আরও লেখেন, 'তাই এর কিছু নিশ্চিতকরণ করা যাক। আমরা যা বিশ্বাস করি আমরা সেটাই হয়ে যাই এবং আমি এই চ্যালেঞ্জের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার টুলকিটে প্রথম হাতিয়ার হিসাবে ইতিবাচকতার চেতনা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জন্য এই অভিজ্ঞতাকে স্বাভাবিক করতে বেছে নিয়েছি এবং সচেতনভাবে পছন্দসই ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য... আমার কাজের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। আমার জন্য আমার প্রেরণা, আবেগ এবং শিল্পের দাম অনেক। আমি মাথা নত করব না। আমার প্রথম কেমোর ঠিক আগে আমি যে পুরস্কারটি পেয়েছি তা আমার জন্য শুধু অনুপ্রেরণা ছিল না, আসলে, আমি এই ইভেন্টে যোগ দিয়েছিলাম নিজেকে আশ্বস্ত করার জন্য যে আমি নিজের জন্য যে বেঞ্চমার্ক সেট করেছি, তা ছুঁয়ে আছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

আরও পড়ুন: Anirban Bhattacharya: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রংমিলান্তি পোশাকে আমেরিকা পাড়ি অনির্বাণ-মধুরিমার, ভাইরাল ছবি

তাঁর লেখাতেই স্পষ্ট যে অনুষ্ঠানে যোগ দিয়েই সোজা তিনি পৌঁছন হাসপাতালে। সকলকে তিনি জীবনে চ্যালেঞ্জের মোকাবিলা স্বাভাবিক ছন্দে করার আহ্বান জানান এই পোস্টের মাধ্যমে। 'যতই কঠিন হোক। কখনও পিছিয়ে আসবেন না। কখনও হাল ছাড়বেন না।' অভিনেত্রীর এই কঠিন সময়ে অবশ্যই পাশে রয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল কমেন্টে লেখেন, 'আমার যোদ্ধা'। দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন আরতী সিংহ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget