এক্সপ্লোর

Hina Khan: সিনেমা-সিরিয়াল করেন না দীর্ঘদিন, তাও কীভাবে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন হিনা খান?

Hina Khan News: জানা যায়, হিনার স্বামী রকি জয়সোয়াল একজন প্রযোজক। তবে হিনা খানের সম্পত্তির পরিমাণ, রকির থেকে অনেক বেশি! তাহলে হিনার উপার্জনের অর্থ কী?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হিনা খান ক্যানসার জয় করে ফিরেছেন, বিয়েও করেছেন।
  • বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতি পোস্টে মোটা টাকা উপার্জন করেন।
  • an untrained source suggests Hina charges lakhs for Instagram/YouTube promotions.
  • Hina Khan's property is greater than her husband Rocky Jaiswal's.

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় তিনি। কেবলমাত্র অভিনয়ের জন্য নয়, তিনি নিজের জীবন দিয়ে যে আশার আলো দেখিয়েছেন, তাতেই তাঁর অনুরাগীদের সংখ্যা বেড়ে গিয়েছে কয়েক গুণ। তিনি, অভিনেত্রী হিনা খান (Hina Khan)। খুব অল্প বয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা, বারে বারেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। হয়েছে কষ্টকর চিকিৎসা ও! কিন্তু তারপরেও, ঘুরে দাঁড়িয়েছেন হিনা। তিনি ফিরে এসেছেন জীবনের ছন্দে। ফের শুরু করেছেন কাজ। এমনকি তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন মোড়। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন তিনি। তবে আপাতত কোনও দীর্ঘমেয়াদি কাজের সঙ্গে যুক্ত নন হিনা। শরীরের কারণেই তিনি সিনেমা বা দীর্ঘমেয়াদি ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে পারছেন না। কিন্তু তাহলে, কীভাবে উপার্জন করেন হিনা? 

জানা যায়, হিনার স্বামী রকি জয়সোয়াল একজন প্রযোজক। তবে হিনা খানের সম্পত্তির পরিমাণ, রকির থেকে অনেক বেশি! তাহলে হিনার উপার্জনের অর্থ কী? জানা যায়, বর্তমানে হিনা খানের উপার্জনের মূল উৎসই হল সোশ্যাল মিডিয়ায়। অসমর্থিত সূত্র বলছে, হিনা খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করার জন্য ৭-৮ লক্ষ টাকার মধ্যে চার্জ করেন। যেখানে, ইউটিউবে প্রচারের জন্য তিনি ৯-১০ লক্ষ টাকা চার্জ করেন। রিপোর্ট অনুযায়ী, হিনা খান বিভিন্ন মাধ্যমে মাসে প্রায় ৩২ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন।

'ইয়ে রিস্তা কেয় ক্যাহেলাতা হ্যায়' ধারাবাহিকের হাত ধরে, প্রথম ধারাবাহিকে আত্মপ্রকাশ করেছিলেন হিনা খান। সেই সময়ে তিনি কলেজে পড়তেন। এই ধারাবাহিকের পরে, কিছুটা বিরতি নিয়েছিলেন হিনা। এরপরে, 'বিগ বস', 'খতরোঁ কে খিলাড়ি', 'নাগিন' এবং 'কসৌটি জিন্দেগি কে ২'-এর মতো শো-গুলিতে দেখা গিয়েছে হিনাকে। জানা যায়, হিনা ছোটপর্দার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। জানা যায়, হিনা একটি এপিসোডের জন্য ২ লক্ষ টাকা চার্জ করেন। এছাড়াও, যখন তিনি টিভি শো-এ কাজ করেন না, তখন স্টেজ শো, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মিউজিক অ্যালবাম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোটা টাকা আয় করেন।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিনা খানের যা সম্পত্তি রয়েছে, তা তাঁর স্বামী রকি জয়সোয়ালের থেকেও অনেক বেশি। বর্তমানে কোনও ধারাবাহিক বা সিনেমার সঙ্গে যুক্ত না থাকলেও, হিনা বিভিন্ন ফ্যাশান শো-এ অংশ নেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপন ও করেন। এছাড়া সোশ্যাল মিডিয়ার উপার্জন তো রয়েছেই।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget