এক্সপ্লোর

Sonu Nigam on Hindi: 'মানুষের মধ্যে আর বিভেদ সৃষ্টির প্রয়োজন নেই,' হিন্দি ভাষা বিতর্কে মন্তব্য সোনু নিগমের

Sonu Nigam on Hindi Language: তিনি বলেন যে এমন বিতর্কে জড়িয়ে আরও মানুষের মধ্যে বিভেদের আগুন ধরানোর কোনও মানেই হয় না, যেখানে দেশে এমনিতেই বিভাজনের হাজারটা কারণ রয়েছে।

মুম্বই: সম্প্রতি সিনে দুনিয়া উত্তাল ভাষা বিতর্কে (recent language row)। একদলের দাবি হিন্দি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা, অপর একদলের দাবি ভারতে কোনও রাষ্ট্রীয় ভাষা নেই। এই বিতর্ক শুরু হয় কন্নড় তারকা কিচ্চা সুদীপ (Kiccha Sudip) ও বলিউড তারকা অজয় দেবগণের (Ajay Devgn) ট্যুইট-বিবাদের পর। এবার সেই বিষয়ে সরব হলেন গায়ক সোনু নিগম (Singer Sonu Nigam)।

'ভাষা বিতর্ক'-এ সোনু নিগমের মত

সোনু নিগম সম্প্রতি জানান যে কারও ওপর কোনও বিষয় জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। বিশেষত তা যদি ভাষার ক্ষেত্রে হয় তাহলে আরওই নয়। 

সম্প্রতি একটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক। সেখানে তিনি বলেন যে এমন বিতর্কে জড়িয়ে আরও মানুষের মধ্যে বিভেদের আগুন ধরানোর কোনও মানেই হয় না, যেখানে দেশে এমনিতেই বিভাজনের হাজারটা কারণ রয়েছে। তাঁর মতে, এতে আমাদের জাতির অখণ্ডতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজকে দুর্বল করছে।

তিনি উল্লেখ করেন যে তিনি যা জানেন তা থেকে (এই ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর), ভারতের সংবিধান হিন্দিকে ভারতের জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেয় না। সোনুর কথায়, 'সংবিধানের কোথাও এটি লেখা নেই, যে হিন্দি আমাদের জাতীয় ভাষা। এটি সবচেয়ে বেশি প্রচলিত কথ্য ভাষা হতে পারে, কিন্তু জাতীয় ভাষা নয়।'

সোনু নিগম আরও বলেন, 'যদিও বিতর্ক আছে, তবে মনে করা হয় তামিল সবচেয়ে পুরনো ভাষা। সংস্কৃত ও তামিলের মধ্যে বিতর্ক আছে। কিন্তু অনেকে বলেন যে তামিল নাকি গোটা বিশ্বে সবচেয়ে পুরনো ভাষা।'

সোনু বলেন যে দেশ ইতিমধ্যেই যথেষ্ট সমস্যা নিয়ে ভুগছে যা অন্যান্য দেশের সঙ্গে সমাধান করা দরকার এবং এখন দেশের মধ্যে একটি নতুন সমস্যা শুরু করলে কেবল সেই সমস্যাগুলিকে বাড়িয়ে তোলা হবে। তিনি বলেন, 'এখন বাকি দেশের সঙ্গে তোমাদের সমস্যা কম আছে না কি যে নিজের দেশে শুরু করেছ? এই বিষয়ে আলোচনা হচ্ছেই বা কেন?'

কিচ্চা সুদীপ - অজয় দেবগণ 'লড়াই'

সম্প্রতি কিচ্চা সুদীপ মন্তব্য করেন যে, হিন্দি (Hindi) আর এই দেশের রাষ্ট্রীয় ভাষা (National Language) নেই। সেখানেই বিতর্কের শুরু। 

আরও পড়ুন: SRK Eid Greetings: ২ বছর পর সেই চেনা ছবি! অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানাতে মন্নতের ব্যালকনিতে শাহরুখ খান

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কিচ্চা সুদীপ বলেন, 'হিন্দি এখন আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়।' এই মন্তব্যের পরই ট্যুইটার ভাগ হয়ে যায় দুই দলে। একদল কিচ্চার সমর্থনে, অপর দল তাঁকে সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেন বলিউডের 'সিঙ্ঘম' অজয় দেবগণ। 

ট্যুইটারে কিচ্চা সুদীপের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন অজয়। হিন্দি হরফে লিখে পোস্ট করেন অজয়। তাঁর ট্যুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'কিচ্চা সুদীপ আমার ভাই, আপনার কথা মতো হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা নাইই হয় তো আপনি আপনাদের মাতৃভাষার সিনেমাগুলিকে হিন্দিতে ডাব করে কেন রিলিজ করান? হিন্দি আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর সবসময়ে থাকবে। জন গণ মন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget