এক্সপ্লোর

Honey Singh: ফের প্রকাশ্যে জনপ্রিয় র‍্যাপার বাদশা-রাফতারকে কটাক্ষ হানি সিংয়ের, শো'য়ের মাঝেই দর্শকদের কী বললেন ?

Honey Singh Takes a Dig: এই শো চলাকালীন হানি সিং দর্শকদের উদ্দেশে বলেন, 'একটা শায়েরি শোনাই, ভিডিয়ো পেয়ে যাবেন, ওকে ট্যাগও করে দেবেন। আগের বছর আমার ভাগ্য অনেকের ঝুটা গর্ব, আত্মম্ভরিতা ভেঙে দিয়েছে।'

মুম্বই: প্রচুর কনসার্ট এবং শো নিয়ে ব্যস্ত এখন জনপ্রিয় র‍্যাপার হানি সিং। মুম্বইতে গতকাল রাতেই একটি কনসার্ট (Honey Singh) করেছেন তিনি আর সেখানে তাঁকে দেখতে ভিড় করেছিলেন লক্ষ লক্ষ মানুষ। এই শো-তেই আরেক জনপ্রিয় র‍্যাপার বাদশা (Badshah) এবং একইসঙ্গে রাফতারকে নাম না করেই কটাক্ষ করেন হানি সিং। প্রকাশ্য মঞ্চেই হানি সিং বলেন, 'ও আমার ভাগ্য কি লিখবে, ওকে তো ফের কামব্যাক করতে হবে'।

কোনও সংকোচ না করেই আক্রমণ

এই মুম্বইয়ের শো শুরু করেছিলেন হানি সিং নিজের অনুরাগীদের অজস্র ধন্যবাদ জানিয়ে, তবে এই সময়ই তিনি প্রকাশ্য মঞ্চে বলেন, 'কিছু লোক আমাকে বলে যে সে আমার ভাই। কেউ কেউ আবার বলে যে আমি কখনও আর কামব্যাক করতে পারব না। সে নাকি আমার গানও লিখে দিয়েছে। আর এই কারণে তারাই নাকি আমার ভাগ্য লিখে দেবে।' এরপরে হানি সিং একটি শায়েরী বলেন এবং কোনও নাম না করেই বাদশাহ আর র‍্যাপার রাফতারকে কটাক্ষ করেন, বিদ্রুপ করেন।

'মাফিয়া মুন্ডি'র সদস্য ছিলেন হানি সিং ও বাদশা

এই শো চলাকালীন হানি সিং দর্শকদের উদ্দেশে বলেন, 'একটা শায়েরি শোনাই, ভিডিয়ো পেয়ে যাবেন, ওকে ট্যাগও করে দেবেন। আগের বছর আমার ভাগ্য অনেকের ঝুটা গর্ব, আত্মম্ভরিতা ভেঙে দিয়েছে। এবার তোকে কামব্যাক করতে হবে।' আদপে হানি সিং এবং বাদশার মধ্যেকার এই বিবাদ বহুকাল আগে থেকেই চলছে। এরা দুজনেই হিপ-হপ গ্রুপ 'মাফিয়া মুন্ডির'-এর সদস্য ছিলেন বছর দুয়েক আগে। কিন্তু পরে তারা আলাদা হয়ে যান। আর সেই সময় থেকেই কনসার্টে কনসার্টে উভয়ের বাকযুদ্ধ শুরু হয়। আগের বছর সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে হানি সিং বলেছিলেন, '১০ বছর ধরে একজন মানুষ তাঁকে অবিরত বিদ্রুপ করে আসছে, কটাক্ষ করে আসছে। আমাকে নিয়ে গান বানাচ্ছে সে। আমার অসুস্থতাকে বিদ্রুপ করেছে। আমি কিছুই বলিনি। এই বছর ২০২৪ সালে এসে আমি কিছু বলতে শুরু করেছি। আর সেটাও আমার অনুরাগীদের কথা ভেবেই'।

শনিবার রাতেই হানি সিং ২০২৫ সালের 'মিলিওনেয়ার ইন্ডিয়া ট্যুর' শুরু করেন। আর তার প্রথম দিনে মুম্বইতে গিয়েই অনুরাগীদের মন জয় করেছেন তিনি। সমাজমাধ্যম ভরে গিয়েছে হানি সিংয়ের পারফরম্যান্সের বেশ কিছু ভিডিয়োতে।

আরও পড়ুন: Swiggy Share: এই জনপ্রিয় সংস্থার শেয়ারে ৫০ হাজার কোটি ডুবেছে বিনিয়োগকারীদের, IPO-র থেকেও কমল দাম; কী করবেন ?

সেরা শিরোনাম

Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget