এক্সপ্লোর

Hrithik Roshan: বাজেট বিতর্ক? পিছিয়ে গেল 'কৃশ ৪'-এর কাজ! কী জানালেন হৃতিক?

Hrithik Roshan on Krrish 4: শোনা যাচ্ছি, ২০২৬ সালে এই সিনেমা তৈরির কাজ শুরু হবে। তবে এখন জানা যাচ্ছে, ছবিটির বাজেট নিয়ে একটি মতবিরোধ তৈরি হয়েছে

কলকাতা: এর আগে, হৃতিক রোশন (Hrithik Roshan) অভিনীত 'কৃষ' (Krrish)-এবং এর সিক্যুয়ালগুলি যথেষ্ট ভালবাসা পেয়েছে দর্শকদের মধ্যে। এরপরেই, দীর্ঘদিনের জল্পনা চলছে, কবে মুক্তি পাবে 'কৃষ ৪'। এই ছবির আকর্ষণ যে শুধু ঋত্বিকের অভিনয় হতে চলেছে এমনটা নয়, এই ছবির হাত ধরে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সেই কারণেই আলাদা প্রত্যাশা রয়েছে এই ছবিটিকে ঘিরে। সদ্যই ঋত্বিক জানিয়েছেন, তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি করতে চলেছেন। 

শোনা যাচ্ছি, ২০২৬ সালে এই সিনেমা তৈরির কাজ শুরু হবে। তবে এখন জানা যাচ্ছে, ছবিটির বাজেট নিয়ে একটি মতবিরোধ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ছবির প্রযোজক ঘোষণা করে দিয়েছেন হৃতিক, তবে এখনও আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর কথা হয়নি। হৃতিক নাকি এই সিনেমার জন্য ৫০০ কোটি বাজেট নির্ধারণ করেছেন। কিন্তু আদিত্য চোপড়ার মত, এই ছবিটি ৩৫০ কোটি টাকাতেই তৈরি করা যেতে পারে। এর বেশি বাজেটের প্রয়োজন নেই। সুতরাং, বাজেট চূড়ান্ত না হলে, এই ছবি তৈরির জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। পাশাপাশি, হৃতিক জানিয়েছেন, তিনি 'কৃষ ৪' ছবি পরিচালনার আগে, আরও কিছু সিনেমায় অভিনয় করতে চান। সুতরাং মনে করা হচ্ছে, 'কৃষ ৪' সম্ভবত ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে। তবে মনে করা হচ্ছে, এই ছবিটি ২০২৭ সালের আগে শুরু হবে না। সুতরাং অনুরাগীদের আরও বেশ কিছুদিন এই ছবিটির জন্য অপেক্ষা করতে হবে। 

এর আগে, 'কৃশ' নিয়ে রাকেশ রোশন স্মৃতিচারণায় বলেছিলেন, 'প্রত্যেকটা লাফানোর শটের আগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হৃতিক যেন সঠিকভাবে লাফটা দিতে পারে আর সঠিকভাবে নামতে পারে। নীচে থেকে ওর গায়ে যে সমস্ত কলকবজা লাগানো থাকত সেগুলিকে চালনা করা হত। প্রত্য়েকটা কাজ ছিল ভীষণ সূক্ষ। প্রত্যেকবার এটা নিশ্চিত করতে হত যে হৃতিকের যেন পা টাই সবার আগে মাটি ছোঁয়। কারণ যদি একবার ও হাঁটু দিয়ে মাটি ছুঁয়ে ফেলত, ওখানেই চুরচুর হয়ে ওর হাঁটু ভেঙে যেতে পারত। ঈশ্বরের দয়ায় সেটা হয়নি।'

রাকেশ রোশন আরও বলেছিলেন, 'একটা দৃশ্য় ছিল, হৃতিক অনেক উঁচু একটা বিল্ডিংয়ে বেয়ে উঠবে। আমি ক্যামেরায় চোখ রেখে নিচে বসে রয়েছি। একটা রাস্তার মাঝখানে। আমি ক্যামেরায় চোখ রেখেই বুঝতে পারছিলাম, কোনও একটা অস্বস্তিতে পড়েছে ও। একেবারেই ব্যালেন্স পাচ্ছে না। উঠতেই পারছে না। কিন্তু আমি যে চেয়ার থেকে উঠে গিয়ে অ্যাকশন ডিরেক্টরকে বুঝিয়ে বিষয়টা বলব, তারপরে কিছু করব.. ততক্ষণ ওই ওপর থেকে পড়ে যায় হৃতিক। ওর গায়ে রোপ লাগানো ছিল। সেই নিয়ে সবশুদ্ধ ও পড়ে যায়। সৌভাগ্যবশত ও একটি ক্যানোপির ওপর পড়ে তো তেমন চোট পায়নি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget