এক্সপ্লোর

তনুশ্রী দত্তের মুখ বন্ধ না করে বরং তাঁর অভিযোগের তদন্ত হোক, দাবি বলিউডের

মুম্বই:  দশ বছর আগে সবাই নীরব দর্শকের ভূমিকাতেই ছিলেন। এক দশক অন্তরালে থাকার পর ফিরে এসে ফের মুখ খুলেছেন অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত, তাঁর ওপর হওয়া অত্যাচার নিয়ে। তাঁর কথায় যে বলিউড 'মি টু' হ্যাশট্যাগ দিয়ে যৌন হেনস্থার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় এক নয়া লড়াই শুরু করেছে, সেই ইন্ডাস্ট্রিই তাঁর ওপর ১০ বছর আগে শ্যুটিং সেটে হওয়া অন্যায়ের একটি প্রতিবাদও করেনি। সেদিনের ঘটনা সম্পর্কে যাঁরা জানতেন, তাঁরাও এতদিন কেউই মুখ খোলেননি। তাই দীর্ঘ অন্তরালে কাটানোর পর অবশেষে ফিরে এসে নিজেই সব কথা ফাঁস করেছেন তনুশ্রী।   অভিনেত্রী নিজেই জানিয়েছেন, শ্যুটিং সেটে সকলের সামনে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন নানা পাটেকর। ২০০৮ সালের সেই ঘটনার সাক্ষী ছিলেন এক পরিচালক, প্রযোজক এবং কোরিওগ্রাফার। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অশালীন ব্যবহারের অভিযোগ এনেছেন তনুশ্রী। ২০০৫ সালে একটি ছবির শ্যুটে ইরফানের খানের সঙ্গে একটি গানের দৃশ্যে পরিচালক তনুশ্রীকে গা থেকে পোশাক সরিয়ে ফেলতে বলেন। যদিও তনুশ্রীর দাবি, সেই সময়ই তার প্রতিবাদ করেন ইরফান। এমন নানা ঘটনা সামনে আসার পর অনেকে যেমন তনুশ্রীর সমর্থনে মুখ খুলেছেন, অনেকে আবার বিপক্ষে। তবে এবার গোটা বলিউডের সমবেত দাবি, তনুশ্রীর মুখ বন্ধ করানোর চেষ্টা না করে, তাঁর অভিযোগের যথাযথ তদন্ত করে দেখা হোক। এই ঘটনা সম্পর্কে বরুণ ধওয়ানের প্রতিক্রিয়া, বলিউডকে একজন মহিলা, পুরুষ, শিশু নির্বিশেষে সকলের জন্যে নিরাপদ কর্মস্থল হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। প্রত্যেককে সমানভাবে সম্মান দেওয়া উচিত। বরুণের মত, কেউ যখন এধরনের কথা বলছেন, তখন তাঁর  সাহস অবশ্যই আছে। বরুণের সুরে সুর মিলিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং সুধীর মিশ্রও। তাঁরাও চান ইন্ডাস্ট্রিতে মহিলারাও যাতে নিরাপদে কাজ করতে পারেন, সেদিকে সকলের লক্ষ্য রাখা । পঙ্কজ কপূর, পূজা ভট্টও মনে করেন পুরো ঘটনার তদন্তের প্রয়োজন।

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget