এক্সপ্লোর

Jatugriho: 'কিশমিশ', 'রাবণ'-এর সঙ্গে পাল্লা দিতে ২৯ এপ্রিলেই আসছে 'জতুগৃহ'

Jatugriho: চলতি বছরের ২৯ এপ্রিল মুক্তি পাবে পরিচালক সপ্তার্শ বসু ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'জতুগৃহ'। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি।

কলকাতা: চলতি বছরের ২৯ এপ্রিল মুক্তি পাবে পরিচালক সপ্তার্শ বসু ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'জতুগৃহ'। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি। বর্তমানে সিনেমাহল খোলা থাকলেও আসনসংখ্যার কেবল ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছিল। আজ সেই সংখ্যা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। এরপরেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল রুপোলি পর্দায় মুক্তি পাবে 'জতুগৃহ'। এই খবরে শীলমোহর দেন স্বয়ং প্রযোজক।

'জতুগৃহ' অভিনয় করেছেন পায়েল সরকার (Paayel Sarkar), বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পিয়ালি চট্টোপাধ্যায় (Piyali Chatterjee), অংশু বাচ। ছবির পরিচালক সপ্তার্শ বসু (Saptaswa Basu) ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায় (Raktim Chatterjee)। এই ছবিতে বনির সঙ্গে জুটি বেঁধেছেন পিয়ালি। প্রসঙ্গত, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকার। কিন্তু পরবর্তীকালে সেই চরিত্রে পায়েল সরকার অভিনয় করবেন বলে শোনা যায়। আপাতত কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন তিনিই। 

ছবির শ্যুটিং হয়েছে কালিম্পং ও কলকাতায়। ছবিতে বনি হোটেল ম্যানেজার। পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন। টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ। সাইকো-হরর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর চরিত্র একজন চার্চের ফাদারের। তাঁর লুক প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছিল। 

আরও পড়ুন: চারদিকে সাদা বরফ, ছুটি কাটাতে পাহাড়ে পাড়ি মিমির

ছবির ট্রেলারে চির পরিচিত 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার'-এর গুণগুণ ছাড়া শোনা যায়নি আর কিছুই। তবে ট্রেলারের ভিডিও বুঝিয়ে দিয়েছে এই ছবিতে ভৌতিক ছোঁয়া রয়েছে। 
 
এবিপি লাইভকে 'জতুগৃহ'-র ক্যামেরার পিছনের গল্প শুনিয়েছেন অভিনেত্রী পিয়ালী চট্টোপাধ্যায়। হরর থ্রিলার এই ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হয়েছিল পাহাড়ে। কালিম্পং ও তাকদার কিছু অংশে শ্যুটিং হয়েছিল। পিয়ালী বলছেন, 'পাহাড়ে ১৩দিন শ্যুটিং হয়েছে আমাদের। যেখানে শ্যুটিং করতাম, সেখানে হামেশাই চিতাবাঘ হানা দেয়। স্থানীয় লোকেদের কাছে শুনতাম, অনেকেই রাতের অন্ধকারে চিতাবাঘ দেখতে পায়। আমাদেরও অনেকবার সতর্ক করা হয়েছিল। আমরা পায়ের ছাপও দেখেছি অনেকবার। শেষদিন একটা ঘটনা ঘটল। আমি আর বনি শ্যুটিং করছি, হঠাৎ সবাই চিৎকার করে উঠল। আমি ভেবেছি চিতাবাঘ এসেছে। অন্ধকারে খোঁজার চেষ্টা করছি চোখ জ্বলছে কী না! তারপর জানলাম, শ্যুটিং ফ্লোর পেরিয়ে হেলেদুলে পার হচ্ছিল বিশাল বড় একটা অজগর সাপ। সবাই ভয় পেলেও কারও কোনও ক্ষতি করেনি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget