এক্সপ্লোর

'Fatafati' New Song: প্রকাশ্যে 'ফাটাফাটি'র নতুন গান, জাভেদ আলির কণ্ঠে 'যতদূর তুমি' মন ছুঁল দর্শকের

'Jotodur Tumi': 'যতদূর তুমি' তৈরি করেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গান তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী চমক হাসানও এই ছবির জন্য গান তৈরি করেছেন ও গেয়েছেন।

কলকাতা: ছবি মুক্তি পেতে বিশেষ দেরি নেই। জোর কদমে চলছে প্রচার পর্ব। তারই মাঝে এবার প্রকাশ্যে এল 'ফাটাফাটি' (Fatafati) ছবির নতুন গান 'যতদূর তুমি' (Jotodur Tumi)। প্রকাশ্যে এসেছে গানের লিরিক্যাল ভিডিও (lyrical video)। জাভেদ আলির (Javed Ali) কণ্ঠে এই গান মন ছুঁয়েছে দর্শকের। 

প্রকাশ্যে 'ফাটাফাটি' নতুন গান

'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'ফাটাফাটি' অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় তৃতীয় ছবি। এর আগে তাঁর 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও...' ছবি দুটি বিপুল প্রশংসিত হয়েছে। এবার দর্শক অপেক্ষায় 'ফাটাফাটি'র। এই ছবির গল্প ফুল্লরা ভাদুড়ি নামক এক দর্জির। গ্রামের দর্জি ফুল্লরা, যাঁর মধ্যে 'ফ্যাশন ডিজাইন'-এর দারুণ বোধ আছে। কিন্তু সেই কাজে তাঁকে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হয়, কারণ তিনি স্থূলকায়। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি কি ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারবেন? 

ছবির নতুন গান 'যতদূর তুমি' তৈরি করেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গান তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী চমক হাসানও এই ছবির জন্য গান তৈরি করেছেন ও গেয়েছেন। 'যতদূর তুমি'র গীতিকার ঋতম সেন। গেয়েছেন জনপ্রিয় গায়ক জাভেদ আলি। 

 

এই গান প্রসঙ্গে জাভেদ আলি বলেন, 'কিছুদিন আগেই আমরা ইদ উদযাপন করেছি, আশা করি আপনারা সকলেই আনন্দ করেছেন। আজ, 'ফাটাফাটি' ছবি থেকে আমার নতুন পছন্দের গান 'যতদূর তুমি' মুক্তি পেয়েছে। এই গান ও সিনেমার দুরন্ত সাফল্যের প্রার্থনা করি আল্লাহর কাছে।'

আরও পড়ুন: No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

প্রসঙ্গত, টলিউডের ছবি 'ফাটাফাটি'র ট্রেলার সাড়া ফেলেছে বলিউডেও! প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা। কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন। 'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। কেন? সেই উত্তর বোধহয় ইতিমধ্যে সবারই জানা। এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ফুল্লরা হয়ে ওঠার সফরটা নেহাৎ সহজ ছিল না ঋতাভরীর কাছে। একটা বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন ঋতাভরী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget