এক্সপ্লোর

Joy Sarkar Birthday: '৫০ বছরের জন্মদিনে' জয়কে মিষ্টি ভিডিও উপহার দিলেন লোপামুদ্রা

Joy Sarkar Birthday: ভিডিওয় রয়েছে বিভিন্ন সময়ের জয়ের অজস্র ছবি। কোনও ছবি তিনি বিদেশে পোজ দিয়েছেন কোথাও আবার সঙ্গীত দুনিয়ার তাবড় তারকাদের সঙ্গে পোজ দিয়েছেন। শঙ্খ ঘোষ থেকে কালিকাপ্রসাদ, কে নেই ভিডিওয়!

কলকাতা: দেখতে দেখতে হাফ সেঞ্চুরি পার। ৫০ বছরের জন্মদিনে সুরকার জয় সরকরকে (Joy Sarkar) মিষ্টি ভিডিও কোলাজ করে শুভেচ্ছা জানালেন স্ত্রী ও জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। 

আজ সুরকার জয় সরকারের জন্মদিন। ৫০ বছর পূরণ করলেন তিনি। এমন স্পেশাল দিনে অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরাতে শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দারুণ একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন লোপামুদ্রা মিত্রও। 

ভিডিওয় রয়েছে বিভিন্ন সময়ের জয়ের অজস্র ছবি। কোনও ছবি তিনি বিদেশে পোজ দিয়েছেন কোথাও আবার সঙ্গীত দুনিয়ার তাবড় তারকাদের সঙ্গে পোজ দিয়েছেন। কোথাও শঙ্খ ঘোষের সঙ্গে ক্যামেরাবন্দি তো কোথাও ফ্রেমে রয়েছেন কালিকাপ্রসাদ। বিভিন্ন ছবিতে রয়েছেন শ্রীকান্ত আচার্য থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, শুভমিতা আরও অনেকে। ক্যাপশনে লিখলেন, '৫০ বছরের জন্মদিনে , শুভেচ্ছা।…' (অপরিবর্তিত)

 

এদিন জয় সরকারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তও।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বিভিন্ন ধরনের পোস্ট করেন লোপামুদ্রা মিত্র। গত বছর করোনা অতিমারীর আবহে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন লোপামুদ্রা। করোনা আক্রান্তদের মন ভাল করতে অভিনব উদ্যোগ নিয়েছিলেন সঙ্গীতশিল্পী। বিনামূল্যে অনলাইন কনসার্ট করে করোনা আক্রান্তদের সঙ্গে কথা বলা, গল্প করা, গান শোনানো, এমন অনেক কিছুই করেছেন তিনি।

আরও পড়ুন: Tollywood Corona Update: বাড়ছে সুস্থতার সংখ্যা, করোনামুক্ত ঋতুপর্ণা, পরমব্রত, পার্নো, ঋতাভরীর পরিবার

করোনা আক্রান্তদের অবসাদ দূর করার এই অভিনব পরিকল্পনার শুরু কীভাবে? লোপামুদ্রা বলেছিলেন, 'আমি মনখারাপের রুগী। বিশ্বাস করি, মানুষের শরীরের অনেক কিছু নির্ভর করে মনের ওপর। শরীর সঙ্গে সমানভাবে যত্ন নেওয়া উচিত মনেরও। কিন্তু ভারতে মানসিক সমস্যা নিয়ে সচেতনতা খুব কম। অনেকেই বোঝেন না মনখারাপ নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ। মনোরোগ বিশেষজ্ঞদের কাছে অনেকেই যেতে চান না। শুধু তাই নয়, মনখারাপকে লুকিয়া রাখার একটা প্রবণতাও রয়েছে বেশিরভাগ মানুষের। আমি মনরোগ বিশেষজ্ঞ নই। কিন্তু বিশ্বাস করি সুর মানুষের মনকে ভালো করে দিতে পারে। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। রোজ ১৫ জনকে নিয়ে এই চলছে এই গান-গল্পের আসর।'

তবে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের হাত থেকে রেহাই পাননি সঙ্গীতশিল্পী। লোপামুদ্রা বলেছিলেন, 'এখন সেলেব্রিটি কথাটাকে মানুষ যেন গালাগালির পর্যায়ে নিয়ে গিয়েছে। সবাই ভাবে আমরা একটা স্বপ্নের জগতে থাকি। বাস্তবটা অনেকেই দেখতে চান না। শুনতে হয়েছে, 'আপনাদের তো কাঁড়ি কাঁড়ি টাকা, এইসব করে কি হবে! একটু মানুষের পাশে দাঁড়ান।' বিনোদনকে সবসময়ই সবার শেষে রাখা হয়। মনখারাপ সারিয়ে তোলার যেন প্রয়োজনই নেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget