এক্সপ্লোর

Tollywood Corona Update: বাড়ছে সুস্থতার সংখ্যা, করোনামুক্ত ঋতুপর্ণা, পরমব্রত, পার্নো, ঋতাভরীর পরিবার

৭ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন অনেকের। অনেক তারকার আবার ৭ দিনের আগেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে টলিউডের করোনা পরিস্থিতি কী? দেখে নিন একনজরে

কলকাতা: টলিউডে একের পর এক করোনায় বিদ্ধ হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। তালিকা ক্রমাগত লম্বা করে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্য়া। তবে বর্তমান নিয়ম অনুযায়ী ৭ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন অনেকের। অনেক তারকার আবার ৭ দিনের আগেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে টলিউডের করোনা পরিস্থিতি কী? দেখে নিন একনজরে

 

করোনামুক্ত ঋতুপর্ণা

করোনামুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানালেন, আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন তিনি। গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন পরিবারের বাকিরাও। তিন দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন ঋতুপর্ণা। ক্যাপশানে লেখেন, 'হ্যালো, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজ থেকেই কাজে যোগ দিচ্ছি। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।' অভিনেত্রীর পোস্ট শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। দ্বিতীয়বার সংক্রমণ থেকে তাড়াতাড়ি সেরে ওঠায় খুশি অভিনেত্রীর অনুরাগীরা। 

 

সুস্থ ঋতাভরীর দিদি ও মা

সুস্থ হয়ে উঠেছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা ও মা শতরূপা সান্যাল। সোশ্যাল মিডিয়ায় আজ মা ও দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। লিখেছেন, 'সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার মা আর দিদির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওরা দুজনেই সুস্থ আছে। সবাই সাবধানে থাকুন আর সুস্থ থাকুন।' টলিউডে করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমেই আক্রান্ত হয়েছিলেন ঋতাভরীর মা ও দিদি।

 

৪ দিনেই করোনামুক্ত দেব

করোনামুক্ত হয়েছেন দেবও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেব জানিয়েছিলেন, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সকলের সুরক্ষার কথা ভেবে এখনও কয়েকটা দিন নিভৃতবাসেই কাটাবেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব লেখেন, 'করোনা পরীক্ষা করালাম। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও বাড়িতেই সাত দিনের আইসোলেশনের মেয়াদ পূর্ণ করব। প্রত্যেকের ভালোবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। সকলে মাস্ক পরে থাকুন। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারি। সকলে নিজের খেয়াল রাখুন।' অভিনেতার এই পোস্ট দেখে কিছুটা স্বস্তিতে অনুরাগীরা। তাঁরা অভিনেতার সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন।

 

কোভিড নেগেটিভ পরমব্রত-পার্নো

করোনামুক্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। উপসর্গ কমায় গত শনিবার ফের করোনা পরীক্ষা করিয়েছিলেন পরমব্রত। সেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ থেকে কাজ শুরু করার কথা তাঁর। নিভৃতবাসের নির্ধারিত সময় কাটিয়ে ফেলেছেন পার্নো মিত্রও। এখন সুস্থ তিনি।

 

করোনা সারিয়ে কাজে সৃজিত-মিথিলা

করোনামুক্ত সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী রফিয়াদ রশিদ মিথিলাও। আগামী ১৪ জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়ার কথা মিথিলার। সৌরভ সাহার সঙ্গে মন্টু পাইলটের শ্যুটিং শুরু করবেন তিনি। 

 

নিভৃতবাস শেষ রাজ-শুভশ্রীর

নিভৃতবাসের নির্ধারিত সময় কেটে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ৪ তারিখ করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁদের। ক্যালেন্ডার অনুযায়ী গতকাল অর্থাৎ ১০ জানুয়ারি নিভৃতবাস শেষ হওয়ার কথা তাঁদের। আগের থেকে অনেক ভালো আছেন তাঁরা। 

 

বাড়িতে বন্দি ইমন

সদ্য করোনা পজিটিভ হয়েছেন তিনি। তাই নিভৃতবাসে না থেকে উপায় কী? নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সারাদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত থাকছেন অনুরাগীদের সঙ্গা। সামান্য উপসর্গ রয়েছে তাঁর। করোনা পজিটিভ স্বামী নীলাঞ্জনও।

 

করোনামুক্ত রেশমি, নিভৃতবাসে ঋদ্ধি

করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে রেশমি সেনের। কিছুদিন বিশ্রাম নিয়ে কাজে ফিরবেন তিনি। ৭দিন সম্পূর্ণ না হওয়ায় এখনও নিভৃতবাসে রয়েছেন পুত্র ঋদ্ধি সেন। নির্ধারিত সময় শেষ হলে তবেই স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন ঋদ্ধি।

 

সুস্থতার পথে বনি-কৌশানি

শ্যুটিং করতে করতেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল বনির। সংক্রমিত হয়েছিলেন পরিচালকও। এর পরের দিনই করোনা রিপোর্ট পজিটিভ আসে কৌশানিরও। দুজনেই বাড়িতে নিভৃতবাসে ছিলেন। আপাতত সুস্থ আছেন তাঁরা। ধীরে ধীরে কমেছে উপসর্গ। এখন কেবল অপেক্ষা ৭ দিনের নিভৃতবাস কাটার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget