এক্সপ্লোর

Juhi Parmar: বিকিনি পরার প্রস্তাব, ১৮ হওয়ার আগেই 'কম্প্রোমাইজ' করার 'উপদেশ', জুহির 'কাস্টিং কাউচ' অভিজ্ঞতা

'Kumkum' Actress: সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুহি একটি ঘটনার কথা জানান যেখানে তাঁকে একটি শ্যুটিংয়ের জন্য বিকিনি পরার প্রস্তাব দেওয়া হয়। সেই সঙ্গে কী বলা হয়?

নয়াদিল্লি: হিন্দি ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জুহি পরমার (Juhi Parmar)। 'কুমকুম - এক পেয়ারা সা বন্ধন' (Kumkum – Ek Pyara Sa Bandhan) ধারাবাহিকের সেই চেনা কুমকুম। সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। সমালোচকদের বিচারে জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর 'কাস্টিং কাউচ' (Casting Couch) অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান যে ইন্ডাস্ট্রিতে সাফল্য লাভের 'লোভ' দেখিয়ে তাঁকে বিকিনি পরে শ্যুটিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর?

'কাস্টিং কাউচ'-এর শিকার পর্দার জনপ্রিয় কুমকুমও, অভিজ্ঞতা ভাগ করে নেন জুহি পরমার

সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুহি একটি ঘটনার কথা জানান যেখানে তাঁকে একটি শ্যুটিংয়ের জন্য বিকিনি পরার প্রস্তাব দেওয়া হয়। এবং সেই সঙ্গে 'কম্প্রোমাইজ' করতে বলা হয় ইন্ডাস্ট্রিতে সফল ভবিষ্যৎ তৈরির জন্য।

হটারফ্লাইকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জানান, এমন অভিজ্ঞতার শিকার তিনি হন ১৮ বছর হওয়ার আগেই। নিজের কর্মজীবনের একেবারে শুরুর দিকে, এক চ্যানেলের প্রতিনিধি তাঁকে একটি মিউজিক ভিডিওয় অংশ নেওয়ার প্রস্তাব দেন। যেখানে তাঁকে ক্যামেরার সামনে বিকিনি পরতে হত। সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

এরপর অভিনেত্রী জানান যে ওই চ্যানেলের শীর্ষকর্তা তাঁকে বলেন, 'একটা শব্দ আছে যাকে বলে 'কম্প্রোমাইজ' ('সমঝোতা'), যদি তুমি এটা না করো তাহলে তোমার মনে হয় যে এখানে টিকতে পারবে বলে?' এর উত্তরে অভিনেত্রী কী বলেন তাঁকে? এই প্রস্তাবের পাল্টা জুহি তাঁকে জানান যে আপস বা সমঝোতা করার বদলে তিনি আনন্দের সঙ্গে নিজের বাড়ি ফিরে যাবেন। কারণ এগুলি তাঁর আদর্শের বিরুদ্ধে।

তবে এখানেই শেষ নয়। ওই চ্যানেলের শীর্ষকর্তাকে আরও মোক্ষম জবাব এর বছর ২ পর দেন অভিনেত্রী। তিনি জানান, ২ বছর পর যখন তিনি 'শাহীন' ও 'চুড়িয়াঁ'য় কাজ করছিলেন তখন তিনি একটি 'সেকেন্ড হ্যান্ড' মারুতি ৮০০ গাড়ি কেনেন। একদিন গাড়ি চালানোর সময় ওই ব্যক্তিকে দেখতে পান তিনি। অভিনেত্রী নিজেই তাঁকে বলেন, 'স্যার, আমাকে আপসও করতে হয়নি, আর খুব ভালভাবে কাজও করছি, আর এই গাড়িটাও নিজের টাকায় কেনা।' জুহির কথায় ফের ওই ব্যক্তির মুখোমুখি হয়ে এই জবাব দিতে পারাটা তাঁর জন্য অত্যন্ত বলদায়ক ছিল। 

আরও পড়ুন: Cannes Film Festival: মায়ের স্কার্ফ জড়িয়ে 'কান'-এ প্রতীক বব্বর, প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের 'মন্থন' ছবির প্রদর্শনীতে ছেলে

১৯৯৮ সালের হিন্দি ধারাবাহিক 'উও'-এ সমিধার চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডেবিউ করেন। এরপর তিনি একে একে 'চুড়িয়াঁ', 'শাহীন', 'ইয়ে জীবন হ্যায়' এবং 'রিশতে'র প্রথম সিজনে কাজ করেন। যদিও তিনি আসল খ্যাতি লাভ করেন ২০০২ সালের 'কুমকুম - এক পেয়ারা সা বন্ধন' ধারাবাহিকের হুসেন কুয়াজেরওয়ালার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। 'বিগ বস' সিজন ৫-এও অংশ নেন তিনি। তাঁকে সম্প্রতি সমীর সাক্সেনার 'ইয়ে মেরি ফ্যামিলি' টিভি সিরিজে দেখা গিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget