এক্সপ্লোর

Kacher Manush: মহরৎ সারা, পুজোয় মুক্তি পাবে প্রসেনজিৎ-দেবের 'কাছের মানুষ'

পর্দায় মুখোমুখি দুই মহাতারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। 'কাছের মানুষ' ছবির মহরৎ-এর কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দেব। 

কলকাতা: পর্দায় মুখোমুখি দুই মহাতারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। 'কাছের মানুষ' ছবির মহরৎ-এর কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দেব। 

২০২১ সালের মহালয়ায় মুক্তি পেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'কাছের মানুষ'-এর প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের নমা ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহাকে। পোস্টারে দেখা যাচ্ছে রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যাচ্ছে লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব। 'কাছের মানুষ' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে লেখা, শুভ মহরৎ, কাছের মানুষ। ক্যাপশানে দেব লিখেছেন, 'আজ কাছের মানুষের শুভ মহরৎ। দেখা হবে এই পুজোয় আপনার কাছের সিনেমাহলে।'

এক মাস পেরিয়েও হাউজফুল দেবেন নতুন ছবি 'টনিক' (Tonic)।সম্প্রতি নন্দনে অনুরাগীদের চমকে দিতে হাজির হয়েছিলেন দেব স্বয়ং। অনুরাগীদের উৎসাহ উদ্দিপনা পেরিয়ে আড্ডা জমিয়েছিলেন এবিপি লাইভের সঙ্গে। করোনা পরিস্থিতি পর যখন ব্যবসা করতে পারছে না একের পর এক বলিউড ছবি, তখন 'টনিক' কী টলিউডে উদাহরণ হয়ে রইল? দেব বলছেন, 'কোনও একটা উদাহরণ বাংলা ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে না। সামনেই 'বাবা, বেবি ও', 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাচ্ছে। দর্শকের কাছে আবেদন, তাঁরা এই ছবিগুলোও দেখুক। আমরা যদি ভাবি দর্শক শুধু আমার ছবিই দেখবে আর কোনও ছবি দেখবে না তাহলে কোনোদিন এগিয়ে যেতে পারব না আমরা। চিরকাল অন্য ভাষার ছবি আমাদের ওপর দাপট দেখাবে। আমি সবসময় বিশ্বাস করি টিম ওয়ার্ক ছাড়া বাংলা ছবিকে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি ১১টা ছবি একসঙ্গে মুক্তি পায় তাহলে ১১টা ছবিকেই সমানভাবে দর্শকের কাছে তুলে ধরতে হবে। মানুষ হিন্দি ছবি দেখতে যান অভ্যাসে। বাংলা ছবি দেখার অভ্যাসটাও ফিরিয়ে আনতে হবে। যাতে দর্শকদের তালিকায় সবার আগে বাংলা ছবি থাকে তারপর অন্যান্য ছবি। আমি এটাই উদাহরণ হিসেবে সবার সামনে তুলে ধরতে চাই। আমার তোমার নয়, সবাইকে একজোট হয়ে বাংলা ছবির হয়ে প্রচার করতে হবে। তবেই আবার স্বর্ণযুগ ফিরবে।'

আরও পড়ুন: আমাদের কাছে যা কাজ আসে তার ৮০ শতাংশই থ্রিলারধর্মী: অনির্বাণ চক্রবর্তী

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget