এক্সপ্লোর

Kamaal R Khan: জামিন পেয়ে ট্যুইটারে 'প্রতিশোধ নিতে' ফিরলেন কমল আর খান

Kamaal Rashid Khan: প্রসঙ্গত, দুটি পুরনো ট্যুইটের কারণে গ্রেফতার করা হয় কেআরকে-কে। অভিযোগ, ২০২০ সালে ইরফান খান ও ঋষি কপূরকে নিয়ে করা নিশানা করে ট্যুইট করেন তিনি।

নয়াদিল্লি: অভিনেতা (actor) ও 'স্বঘোষিত' ফিল্ম ক্রিটিক ('Self-Claimed' Film Critic) কমল রশিদ খান (Kamaal Rashid Khan) ফিরলেন ট্যুইটারে। জামিন পেয়ে ফিরলেন ট্যুইটারে (Twitter)। 'বদলা' (vengeance) নেওয়ার বার্তা দিলেন সোশ্যাল সাইটে। 

পেলেন জামিন, ফিরলেন ট্যুইটারে

বিতর্কিত ট্যুইট মামলায় মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কমল আর খান ওরফে কেআরকে-কে। তবে দিন কয়েক আগে শ্লীলতাহানির মামলায় জামিন পেয়ে গেছেন তিনি। রবিবার সেই ট্যুইটারেই ফেরত এলেন তিনি। কেবল ঘোষণা করলেন, 'আমি আমার প্রতিশোধের জন্য ফিরে এসেছি'। 

 

প্রসঙ্গত, কমল আর খানকে তাঁর করা দুটি পুরনো ট্যুইটের কারণে গ্রেফতার করা হয়। অভিযোগ, ২০২০ সালে ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে যুব সেনা সদস্য রাহুল কনল (Rahul Kanal) মালাড পুলিশ স্টেশনে কমল আর খানের নামে অভিযোগ দায়ের করেছিলেন। ২০২১ সালের শ্লীলতাহানির মামলায় জামিন পেয়েছেন কমল আর খান, তবে ট্যুইটকাণ্ডের মামলায় এখনও জেলেই থাকতে হবে তাঁকে। বিতর্কিত ট্যুইটের জন্যই বিশেষ খ্যাত কেআরকে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দুই অভিনেতা ইরফান ও ঋষি কপূরকে আক্রমণ করে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। ২০২০ সালেই এফআইআরও দায়ের হয় তাঁর বিরুদ্ধে। মামলাকারী যুব সেনা নেতা রাহুল কনল। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭, ৯৮ ধারার অধীনে গ্রেফতার করা হয় তাঁকে।

আরও পড়ুন: Brahmastra Box Office Collection: দ্বিতীয় দিনে ১৫ শতাংশ আয় বৃদ্ধি, 'দর্শকের ভালবাসাই শ্রেষ্ঠ ব্রহ্মাস্ত্র', ধন্যবাদ অয়নের

প্রসঙ্গত, গোটা ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাজনীতিক, অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। বেশ কয়েকদিন আগে শত্রুঘ্ন সিন্হা একের পর এক ট্যুইটে উল্লেখ করেন কেআরকে একজন 'স্ব-নির্মিত মানুষ'। যদিও শত্রুঘ্ন সিন্হার এহেন ট্যুইটে হতচকিত নেটিজেনরা, কারণ তাঁর মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিন্হা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছিলেন কমল আর খান। শত্রুঘ্ন সিন্হা লেখেন, 'কারও কমল রশিদ খানকে ভুলে যাওয়া উচিত নয় এবং সর্বদা মনে রাখা উচিত যে প্রচণ্ড বিরোধিতা এবং সংগ্রাম সত্ত্বেও 'কেআরকে' একজন স্ব-নির্মিত মানুষ, তাঁর কাছে সর্বশক্তিমানের আশীর্বাদ রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে নিজের স্থান তৈরি করেছে এবং সমাজেও নিজের স্থান তৈরি করেছে।''

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget