এক্সপ্লোর

Kangana Ranaut: ডেঙ্গি আক্রান্ত কঙ্গনা রানাউত, প্রবল জ্বর নিয়েও সেটে হাজির

Kangana Ranaut Dengue: কঙ্গনা রানাউত আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'ইমার্জেন্সি' নিয়ে। ছবিতে অভিনয়ের পাশাপাশি, তিনিই এই ছবির পরিচালক। সেই ছবিরই কাজ চলছে পুরোদমে। তার মাঝেই অসুস্থ অভিনেত্রী।

মুম্বই: ডেঙ্গি (Dengue) আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Actress Kangana Ranaut)। রক্তে শ্বেত কণিকার মাত্রাও (white blood cells) কমেছে। রয়েছে জ্বর (high fever)। তবে তাঁর কাজের প্রতি ভালবাসা কমেনি একেবারেই। সেই আভাসই মিলল অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) থেকে। 

ডেঙ্গি আক্রান্ত কঙ্গনা

প্রবল জ্বর, রক্তে শ্বেত কণিকার পরিমাণ কম, তাতেও কাজে খামতি নেই। ডেঙ্গি আক্রান্ত বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত। কিন্তু প্রবল শরীর খারাপ নিয়েও তিনি হাজির ফিল্ম সেটে।

এদিন সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি পোস্ট করলেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্ম'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'যখন আপনি ডেঙ্গি আক্রান্ত, আশঙ্কাজনক মাত্রায় রক্তে শ্বেত কণিকার মাত্রা কম এবং প্রবল জ্বর, এবং তবুও আপনি কাজে এসে হাজির হন, সেটাকে প্যাশন বলে না, বলে উন্মাদনা... আমাদের চিফ কঙ্গনা রানাউত তেমনই এক অনুপ্রেরণা।'

সেই পোস্ট রিশেয়ার করে অভিনেত্রী লেখেন, 'ধন্যবাদ টিম "মণিকর্ণিকা ফিল্মস", শরীর অসুস্থ হয় আত্মা নয়... এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।'


Kangana Ranaut: ডেঙ্গি আক্রান্ত কঙ্গনা রানাউত, প্রবল জ্বর নিয়েও সেটে হাজির

কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি

কঙ্গনা রানাউত আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'ইমার্জেন্সি' (Emergency) নিয়ে। ছবিতে অভিনয়ের পাশাপাশি, তিনিই এই ছবির পরিচালক (director)। সেই ছবিরই কাজ চলছে পুরোদমে। তার মাঝেই অসুস্থ অভিনেত্রী। কিন্তু কাজ অন্ত প্রাণ কঙ্গনা, অসুস্থতা নিয়েও চলে এসেছেন সেটে। দুর্বল শরীরেই সারছেন কাজ। 

আরও পড়ুন: 'Bhagar': এবার সেলুলয়েডে 'ভাগাড়' কাণ্ড, প্রকাশ পেল মুখ্য চরিত্রের প্রথম লুক

প্রসঙ্গত, 'ইমার্জেন্সি' ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। ছবিতে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপড়ে, জয়প্রকাশ নারায়ণনের চরিত্রে অনুপম খের রয়েছেন। ১৯৭০ সালে ভারতজুড়ে জারি হওয়া 'জরুরি অবস্থা'র প্রসঙ্গ ঘিরে তৈরি হচ্ছে এই ছবি।

ছবির নাম 'ইমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'সেই মহিলাকে (Her) নিয়ে এলাম যাঁকে 'স্যর' (Sir) বলা হত। শ্যুট শুরু হল।' 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget