এক্সপ্লোর

'Bhagar': এবার সেলুলয়েডে 'ভাগাড়' কাণ্ড, প্রকাশ পেল মুখ্য চরিত্রের প্রথম লুক

'Bhagar' First Look Poster: দেখা মিলল মুখ্য চরিত্রের দুই স্তরের। একদিকে সে ভীরু, গোবেচারা মানুষ। আবার অন্যদিকে এক তীক্ষ্ণ দৃষ্টির, ক্ষুব্ধ, বিরক্ত মানুষ। প্রকাশ্যে এসেছে সেই পোস্টার।

কলকাতা: ওয়েব সিরিজের (web series) নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল সিরিজের প্রথম লুক পোস্টার (character reveal poster)। বছর কয়েক আগে গোটা বাংলা তোলপাড় হয়ে যায় 'ভাগাড় কাণ্ড' নিয়ে। একাধিক রেস্তোরাঁ ও হোটেলের খাবারে ভাগাড়ের পচা মাংস ব্যবহার করা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার সেই ঘটনাকেই সেলুলয়েডে মুড়তে চলেছেন পরিচালক রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh)। 

প্রকাশ্যে প্রথম লুক পোস্টার

২০১৮ সালের 'ভাগাড় কাণ্ড'-এর কথা সকল বঙ্গবাসীর জানা। সারা বাংলা কেঁপে ওঠে উদ্ধার হওয়া অজস্র পচা মাংসের ছবি দেখে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ 'ভাগাড়' (Bhagar)।

সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই  ভীতু, শিরদাঁড়াহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার একমাত্র স্ত্রী, পুষ্প। তাঁর মতে পৌরুষের বড়ই অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ। 

সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু। একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন।

'ভাগাড়'-এর প্রথম ক্যারেক্টার পোস্টারে দেখা মিলল মুখ্য চরিত্রের দুই স্তরের। একদিকে সে ভীরু, গোবেচারা মানুষ। আবার অন্যদিকে এক তীক্ষ্ণ দৃষ্টির, ক্ষুব্ধ, বিরক্ত মানুষ। প্রকাশ্যে এসেছে সেই পোস্টার।

আরও পড়ুন: 'Kolkata Chalantika': ১৬ ফুট উঁচু 'গীতবিতান'-এর ভিতর থেকে মঞ্চে প্রবেশ কলাকুশলীদের, অভিনব প্রচারে 'কলকাতা চলন্তিকা'

এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। 'ভাগাড়'-এর হাত ধরেই ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা শর্মাও। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়কে। অগাস্ট মাসের শেষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget