এক্সপ্লোর

Kangana Ranaut: জন্মদিনে বৈষ্ণো দেবী মন্দিরে আশীর্বাদ নিলেন কঙ্গনা রানাউত

Kangana Ranaut: হিমাচল প্রদেশে জন্ম নেন অভিনেত্রী। একাধিক নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত তিনি। ইতিমধ্যেই কঙ্গনার ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

নয়াদিল্লি: ২৩ মার্চ। ৩৫ বছর পূর্ণ করলেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এই বিশেষ দিন পরিবারের সঙ্গে বৈষ্ণো দেবী মন্দিরে (Vaishno Devi Temple) পুজো দিয়ে কাটাতে ব্যস্ত অভিনেত্রী।

বৈষ্ণো দেবী মন্দিরে ক্যাপশন

অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের এই বিশেষ দিনটি ঈশ্বরের কাছে প্রার্থনা ও আধ্যাত্মিকতার উদ্দেশে উৎসর্গ করেন। পবিত্র স্থানে প্রার্থনা করেন তিনি। সেখান থেকে সুন্দর ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আজ আমার জন্মদিন উপলক্ষ্যে ভগবতী শ্রী বৈষ্ণো দেবী জিকে দেখতে এলাম... তাঁর সঙ্গে আমার বাবা-মায়ের আশীর্বাদ এই বছর কাম্য। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

'ক্যুইন' অভিনেত্রীর সাজ

'ক্যুইন' তারকা একটি নীল এমব্রয়ডারি করা কুর্তি, জমকালো লাল সালোয়ারের সঙ্গে হলুদ ওড়না পরেছিলেন। তাঁর সুন্দর লোকেশনের আভাসও মেলে ছবির পিছনে। তিনি তাঁর ভৈরব মন্দির পরিদর্শনের আরেকটি পোস্ট শেয়ার করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

কঙ্গনার বোন রঙ্গোলিও দিদির জন্য একটি মিষ্টি জন্মদিনের শুভেচ্ছা লিখতে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন।

হিমাচল প্রদেশে জন্ম নেন অভিনেত্রী। একাধিক নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত তিনি। ইতিমধ্যেই কঙ্গনার ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ছোটবেলা মা-বাবার কথা অনুযায়ী ডাক্তার হতে চেয়েছিলেন কঙ্গনা। তবে নিজের কেরিয়ার গুছিয়ে নিতে ১৬ বছর বয়সে পাড়ি দেন দিল্লি। সেখানে কিছুদিনের জন্য মডেলিং করেন। দিল্লিতে থিয়েটার পরিচালক অরবিন্দ গৌরের অধীনে প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালে পা রাখেন বলিউডে। প্রথম ছবি 'গ্যাংস্টার'। প্রথমেই বাজিমাত। শ্রেষ্ঠ ফিমেল ডেবিউ হিসাবে পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

আরও পড়ুন: MC Tod Fod Death: চার মাসে দু'বার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ পারমার, দাবি মায়ের

সেরা শিরোনাম

Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget