এক্সপ্লোর

Kapil Sharma: রণবীর কপূরের পর বেটিং অ্য়াপ তদন্তে কপিল শর্মা ও অভিনেত্রী হুমা কুরেশিকে তলব ইডির

ED: এর আগে মহাদেব অ্যাপ মামলাতেই অভিনেতা রণবীর কপূরকে তলব করেছিল ইডি

কলকাতা: বেটিং অ্যাপ তদন্তে এবার তলব করা হল একাধিক পরিচিত বলিউড মুখকে। কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma) এবং অভিনেত্রী হুমা কুরেশিকে (Huma Qureshi)  তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তলব করা হয়েছে অভিনেত্রী হিনা খানকেও (Hina Khan)। 

এর আগে মহাদেব অ্যাপ মামলাতেই অভিনেতা রণবীর কপূরকে তলব করেছিল ইডি। ৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে অনলাইন বেটিং কেসে (Online Betting App) জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় ইতিমধ্যেই তদন্তের আতসকাচে রয়েছেন একাধিক বলিউড অভিনেতা ও গায়ক। 

উল্লেখ্য়, 'মহাদেব বুক অ্যাপ' নামক এক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম সংক্রান্ত মামলায় তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এই তদন্তে রয়েছেন একাধিক রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টও। ইডি দ্বারা যে ডিজিট্যাল প্রমাণ জোগাড় করা হয়েছে সেই অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ১১২ কোটি টাকা পাঠানো হয়েছিল হোটেল বুকিংয়ের জন্য। এর মধ্যে ৪২ কোটি টাকা নগদে দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন...

সলমনের বাড়ির বাইরে অরিজিৎ সিংহ! তবে কী দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্বের অবসান? তুঙ্গে জল্পনা

এই তদন্তে একাধিক বলিউড অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকাকে ধীরে ধীরে তলব করা হতে বলে আগেই শোনা গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 'মহাদেব বুক অ্যাপ' প্রোমোটার সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেছিলেন একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন টাইগার শ্রফ (Tiger Shroff), সানি লিওনি (Sunny Leone), নেহা কক্কড় (Neha Kakkar), আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, আলি আসগর, বিশাল দাদলানি, এলি আব্রাম, ভারতী সিংহ, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত ভারুচা, ক্রুষ্ণা অভিষেক, সুখবিন্দর সিংহ। এখন, সূত্র প্রকাশ করেছে যে চন্দ্রকর এবং সংস্থার দ্বিতীয় প্রোমোটার, রবি উৎপল দ্বারা আয়োজিত অ্যাপের সাফল্যের পার্টিরও তদন্ত চলছে, যা গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। সেই পার্টিতেও বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাঁরাও স্বাভাবিকভাবে ইডি নজরে রয়েছেন বলে খবর। দুই ইভেন্টের জন্যই নাকি হাওয়ালার মাধ্যমে অভিনেতা, অভিনেত্রী ও গায়ক গায়িকাদের নগদে পেমেন্ট করা হয়েছিল বলে খবর সূত্রের। এখন এই তদন্তে আর কার কার নাম জড়ায় সেই দিকে থাকবে নজর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget