এক্সপ্লোর

Karan Johar: তাঁর বায়োপিকে অভিনয়ের জন্য সঠিক কে? পছন্দের তারকার নাম প্রকাশ কর্ণর

Bollywood Celebrity Updates: যদি কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হয়, তাহলে তাঁর চরিত্র অভিনয়ের জন্য সঠিক অভিনেতা কে হবেন। নিজের পছন্দের অভিনেতার নাম জানিয়ে দেন কর্ণ।

মুম্বই: বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন কর্ণ জোহর (Karan Johar)। অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং আরও নানা ভূমিকায় তাঁকে দেখা যায়। সেই কর্ণ জোহরকেই সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর বায়োপিক প্রসঙ্গে। জানতে চাওয়া হয়েছিল যে, যদি কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হয়, তাহলে তাঁর চরিত্র অভিনয়ের জন্য সঠিক অভিনেতা কে হবেন। নিজের পছন্দের অভিনেতার নাম জানিয়ে দেন কর্ণ।

নিজের বায়োপিকে মুখ্য চরিত্রে কাকে দেখতে চান কর্ণ জোহর?

সম্প্রতি একটি লাইভ শোয়ে উপস্থিত ছিলেন কর্ণ জোহর। সেখানেই 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালককে তাঁর বায়োপিক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। কর্ণ বলেন, 'আমার মনে হয় রণবীর সিংহ (Ranveer Singh)। ও অসাধারণ একজন অভিনেতা। আর আমার মনে হয়' ওই আমার চরিত্র সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবে।

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: শীঘ্রই বিয়ের পিঁড়িতে? কৃতীকে বিয়ের প্রস্তাব দিলেন প্রভাস?

ছবির জগতের পরিবারেই জন্ম কর্ণ জোহরের। তাঁর বাবা ছিলেন প্রযোজক যশ জোহর। কর্ণ পরিচালনায় আসেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়ে। পরবর্তীকালে বহু ছবি পরিচালনা করেছেন। 'কভি খুশি কভি গম', 'কভি আলবিদা না কহেনা', 'মাই নেম ইজ খান', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। এই ছবিগুলি তার মধ্যে অন্যতম। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যও পায় ছবিগুলি। শুধু পরিচালনাই নয়। তিনি প্রযোজনাও করেছেন বেশ কিছু ছবি। সম্প্রতি কর্ণ জানান, তিনি চান তাঁর বায়োপিকে যেন তাঁর ছেলেবেলা দেখানো হয়। কারণ হিসেবে জানান, এটা খুব সহজ ঘটনা নয়। কারণ, ছেলেবেলায় তাঁকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তাই তিনি চান, সেই ঘটনাগুলি যেন দর্শক জানতে পারে।

কর্ণ জোহর বলেন, 'আমার ছোটবেলা অসাধারণ ছিল। আমার বাবা-মা আমাকে জীবনের সমস্ত পাঠ শিখিয়েছেন। কিন্তু আমি অন্য আর পাঁচটা বাচ্চার মতো ছিলাম না। তাই ছোটবেলা থেকেই আমাকে অনেক অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। মুখোমুখি হতে হয়েছে সেই সমস্ত পরিস্থিতিগুলোর। বাকিদের থেকে আলাদা ছিলাম আমি। তার জন্য আমাকে অনেক দামও চোকাতে হয়েছে। যখন পিছনে ফিরে তাকাই, তখন মনে হয়, সেগুলোই আমাকে ক্ষমতা জুগিয়েছে। তাই আমি অনেক কিছু শিখতে পেরেছি।'

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget