এক্সপ্লোর

সুশান্তের অকাল মৃত্যুতে বলিউডে ‘স্বজনপোষণ’ ইস্যুতে সোস্যাল মিডিয়ায় কাঠগড়ায়, মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ড ছাড়লেন কর্ণ জোহর

সুশান্ত চলতি মাসে জুহুর ফ্ল্যাটে গলায় ফাঁস পরে আত্মহত্যা করার পর সোস্যাল মিডিয়ায় রুপোলি দুনিয়ায় স্বজনপোষণ, ট্যালেন্টের বদলে স্টার পরিবারের পরিচিতিকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জোর প্রচার শুরু হয়। নামী তারকা, খ্যাতনামা পরিচালকরা এতে সামিল বলে দাবি করা হয়। কর্ণও নিজের ছবিতে তারকা ঘরের ছেলেমেয়েদের সুযোগ দেন, তার বাইরে কাউকে জায়গা দেন না বলে অভিযোগ ওঠে।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর বলিউডে তারকা পরিবারের বাইরে থেকে অভিনয় করে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখা ছেলেমেয়েদের প্রতি বৈষম্য করা হয়, স্বজনপোষণের ফলে তাঁরা বঞ্চিত হন, এহেন অভিযোগের জেরে ঘনিয়ে ওঠা বিতর্কের মধ্যে মুম্বই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ (মামি) মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ড থেকে ইস্তফা দিলেন কর্ণ জোহর। তিনি ইমেল করে মামি ডিরেক্টর স্মৃতি কিরণকে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর। মামি-র বর্তমান চেয়ারপার্সন দীপিকা পাড়ুকোন তাঁকে ইস্তফার পদক্ষেপ প্রত্যাহার করতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন, তবে তাতে লাভ হয়নি, তারপরও কর্ণের মনোভাব অনড় রয়েছে বলে জানা গিয়েছে। সুশান্ত চলতি মাসে জুহুর ফ্ল্যাটে গলায় ফাঁস পরে আত্মহত্যা করার পর সোস্যাল মিডিয়ায় রুপোলি দুনিয়ায় স্বজনপোষণ, ট্যালেন্টের বদলে স্টার পরিবারের পরিচিতিকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জোর প্রচার শুরু হয়। নামী তারকা, খ্যাতনামা পরিচালকরা এতে সামিল বলে দাবি করা হয়। কর্ণও নিজের ছবিতে তারকা ঘরের ছেলেমেয়েদের সুযোগ দেন, তার বাইরে কাউকে জায়গা দেন না বলে অভিযোগ ওঠে। প্রবল সমালোচনা, নিন্দা হয় তাঁর। সুশান্তের ক্ষেত্রেও এমনটা হয়েছে, তিনিও পরোক্ষে বঞ্চনার শিকার হয়ে মানসিক যন্ত্রণায় ভুগে চরম পদক্ষেপ করেছেন বলে দাবি করে তাঁর ভক্তরা সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কর্ণকে আনফলো করেন। সুশান্তের মৃত্যুর পর ইনস্টাগ্রামে প্রায় ৫ লক্ষ ফলোয়ার হারিয়েছেন কর্ণ। সূত্রের ব্যাখ্যা, অনলাইনে প্রবল বিরুদ্ধ প্রচারের মুখে বলিউডের কেউ তাঁর পাশে না থাকায় ক্ষোভে, অভিমানে ফেস্টিভেল বোর্ড থেকে সরে গেলেন তিনি। বোর্ডের বাকি সদস্যরা হলেন জোয়া আখতার, কবীর খান, সিদ্ধার্থ রায় কপূর, বিক্রমাদিত্য মোতওয়ানে, রোহন সিপ্পি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget