এক্সপ্লোর

Dhadak 2: কর্ণ জোহরের ছবিতে জুটি বাঁধছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি

২০১৮তে মুক্তি পেয়েছিল 'ধড়ক'।

কলকাতা: ২০১৮তে মুক্তিপ্রাপ্ত ছবি 'ধড়ক' সাড়া ফেলেছিল দর্শক মহলে। এই ছবির হাত ধরেই বলিউডের মাটিতে পা রেখেছিলেন জাহ্নবী কপূর ও ঈশান খট্টর। আর এবার আসছে 'ধড়ক' এর সিক্য়ুয়েল 'ধড়ক টু'। বলিউডসূত্রে খবর, এই ছবিতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরিকে। কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক শাজিয়া ইকবাল। এই ছবিতেও একটি প্রেমের গল্প দেখানো হতে চলেছে। শোনাযাচ্ছে, এই বছরেরই মাঝামাঝি সময় থেকে শুরু হবে ছবির শ্য়ুটিং। 

তবে শ্যুটিং শুরুর আগে ছবির মুখ্য় অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন...

Sonu Sood: 'খুব মিস করি...', বাবার জন্মবার্ষিকীতে আবেগঘন সোনু সুদ

প্রসঙ্গত, গত মাসেই শেষ হয়েছে পরিচালক কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে দীর্ঘ পোস্টে ধন্যবাদ জানিয়ে সেই খবর জানিয়েছিলে পরিচালক প্রযোজক কর্ণ। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ।

প্রায় ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। 

এই ছবির সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে কে জো দীর্ঘ ক্যাপশনে লেখেন, '৭ বছর হয়ে গেল আমার শেষ ছবি পরিচালনার... আমি একটা ছবির সফর শুরু করি যার কাজ আমাকে মাঝপথে বন্ধ করে দিতে হয় একাধিক কারণের জন্য এবং তারপর বাস্তব জীবনের সূত্র ধরেই আমার কাছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জীবাণুটা আসে (এমন একটা জিনিস যা বাবা আমাকে একবার বলেছিলেন) এবং তারপর আমার সমস্ত সৈনিক আমাকে সাহায্য করে ঠিক আমি আমার সপ্তম কাজটা যেমনটা করতে চেয়েছিলাম তেমন করে তৈরি করতে। শ্রেষ্ঠ টিমের আশীর্বাদ ছিল। ভালবাসায় পরিপূর্ণ এমন একটা টিম যাদের বিদায় জানানো একেবারেই সহজ নয়। কোর টিমের প্রত্যেককে ধন্যবাদ যাঁরা আমার সঙ্গে সমস্ত কঠিন, ভাল পরিস্থিতিতে, কোভিডে এবং খারাপ আবহাওয়ায় থেকেছ... (তোমরা জানো তোমরা কারা এবং তোমাদের আমি ভালবাসি)। বর্ষীয়াণ থেকে বন্ধু, নবাগত থেকে কিংবদন্তি, আমার দুর্দান্ত কাস্ট... অবশেষে গতরানে আমরা র‍্যাপ করেছি!!! আমাদের ভালবাসা, মজা, আনন্দ, পরিবারের এই ফসল আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না। ২৮ জুলাই ২০২৩... দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!!'

 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget