এক্সপ্লোর

Karnasubarner Guptodhon Trailer: গুপ্তধনের সন্ধানে ফের আবির, ইশা, অর্জুন, বাধা দিচ্ছেন সৌরভ!

Karnasubarner Guptodhon: ধ্রুব জানিয়েছিলেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে

কলকাতা: 'তুমি কি আবার গুপ্তধনের সন্ধানে যাচ্ছো?' ট্রেলার শুরু শিশু গলায় এই সহজ প্রশ্ন দিয়ে। যেন প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়, এই ছবি ছোটদের কথা ভেবেই তৈরি। তবে কেবল ছোট নয়, যে ছবিতে গুপ্তধনের রহস্যভেদ রয়েছে, সেই ছবি যে আট থেকে আশিকে আকর্ষণ করবে সেটাই তো স্বাভাবিক। 

মুক্তি পেল সোনাদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon)-এর ট্রেলার। চলতি বছরের ৩০ তারিখ, পুজোর মুখে মুক্তি পাবে এই ছবি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে সোনাদা ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র গলায় শোনা গেল বাংলার সংস্কৃতির কথা। ঠিক এই কথাই তো বলেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)।

'কর্ণসুবর্ণের গুপ্তধন' নিয়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব জানিয়েছিলেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে। তিনি জানিয়েছিলেন, সোনাদার বিভিন্ন অভিযানকে বাংলায় সীমাবদ্ধ রাখার ইচ্ছা রয়েছে তাঁর।

আরও পড়ুন: Anushka Sharma: পার্কে গিয়ে এ কী করছেন অনুষ্কা শর্মা! ছবি ভাইরাল মুহূর্তে 

এই প্রথম সোনাদা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলারে দেখা মিলল তাঁর।

আগের সমস্ত ছবির মতোই এই ছবিতে দেখা যাবে আবির ও ঝিনুক অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun CHakraborty)-র জুটিকে। ৩০ তারিখ অন্য সমস্ত ছবির সঙ্গে সোনাদার অপেক্ষায় রয়েছেন সোনাদা অনুরাগীরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

সেরা শিরোনাম

Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
Bikram-Solanki: 'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget