এক্সপ্লোর

Bhool Bhulaiyaa 2: এবার হাতের মুঠোয় 'ভুলভুলাইয়া টু', কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন?

Bhool Bhulaiyaa 2 on OTT: বক্স অফিস কালেকশনে ২০০ কোটির ক্লাবে পৌঁছনোর দৌড়ে রয়েছে এই মুহূর্তে। আর সদ্যই ঘোষণা হয়ে গেল যে এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ব্লকবাস্টার হিট এই ছবি।

মুম্বই: সিনেমা হলে কার্যত রাজত্ব করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। কিছুদিন আগেই সিনেমা হলে মুক্তি পায় কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) হরর কমেডি এই ছবি। বক্স অফিস কালেকশনে ২০০ কোটির ক্লাবে পৌঁছনোর দৌড়ে রয়েছে এই মুহূর্তে। আর সদ্যই ঘোষণা হয়ে গেল যে এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ব্লকবাস্টার হিট এই ছবি।

ওটিটিতে 'ভুলভুলাইয়া টু'-

সম্প্রতি বলিউড তারকা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির ওটিটি প্ল্যাটফর্মে (OTT) সম্প্রচারিত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লেখেন, ''ভুলভুলাইয়া টু'-এর জার্নি অসাধারণ ছিল। আরও উত্তেজনা অনুভব করছি যে, এই ছবি তার ঘর খুঁজে পেয়েছে 'নেটফ্লিক্স'-এ (Netflix)। নেটফ্লিক্সের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত দর্শক এবং আমার সমস্ত অনুরাগীদের আরও বিনোদন দেওয়া চালিয়ে যাব আমরা।' ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী জানা যায়, শনিবার পর্যন্ত 'ভুলভুলাইয়া টু' ব্যবসা করেছে ১৭৯.৩১ কোটি টাকার। মুক্তি পাওয়ার পর প্রথমদিন থেকে এই ছবি উল্লেখযোগ্য ব্যবসা করে। এরপরেও বেশ কয়েকটি বলিউড ছবি মুক্তি পেয়েছে। কিন্তু 'ভুলভুলাইয়া টু'-এর দাপটে সেগুলি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে।

আরও পড়ুন - Koffee With Karan Season 7: কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ'? জানিয়ে দিলেন কর্ণ জোহর

প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া' ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা এবং আমিশা পটেলকে। পরিচালক অনীশ বাজমির ছবির সিক্যুয়েলকে ঘিরেও আগে থেকেই অনেক প্রত্যাশা ছিল। আর সেই প্রত্যাশা বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলেছে। এখন দেখার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের উচ্ছ্বাস কতটা প্রভাব ফেলে। সিক্যুয়েলে মুখ্য চরিত্রে অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সঞ্জয় মিশ্রা, রাজপাল যাদবকে।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget