এক্সপ্লোর

আসছে 'ধামাকা', কার্তিক আরিয়ানের নতুন ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে

প্রথমবার কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করছেন 'লুকা ছুপি' অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক রাম মাধবনীর নতুন ছবি 'ধামাকা'র টিজার ও ট্রেলার।

মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) নতুন ছবি 'ধামাকা' (Dhamaka)। যদিও সিনেমাহলে নয়। এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। স্বাভাবিকভাবেই নতুন ছবি নিয়ে বেশ উদ্বিগ্ন অভিনেতা। প্রথমবার কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করছেন 'লুকা ছুপি' অভিনেতা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক রাম মাধবনীর নতুন ছবি 'ধামাকা'র টিজার ও ট্রেলার। আর টিজার এবং ট্রেলারের মাধ্যমেই পরিচালক দর্শকদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যে, তাঁর নতুন ছবি বেশ ধামাকাদার হতে চলেছে। 

আরও পড়ুন - প্রিয়জনকে হারালেন কুনাল খেমু, সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ল একরাশ বেদনা

'ধামাকা' মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিওর মাধ্যমে আকর্ষণ তৈরি করেছে 'ধামাকা' নির্মাতারা। কখনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে। তো কখনও ছবির অন্য কোনও গুরুত্বপূর্ণ দৃশ্য দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। পেশা কিংবা কেরিয়ার বা একটা ভালো চাকরির জন্য কত মানুষকে কত কিছু করতে হয়। প্রশ্ন তুলে দিয়েছেন কার্তিক আরিয়ান।

সম্প্রতি যে ভিডিও বার্তা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন কার্তিক আরিয়ান, তার সঙ্গে সেখানে তিনি লিখেছেন, 'কিছু পাওয়ার জন্য কত কিছু হারাতে তৈরি আপনি?' কার্তিক আরিয়ানের এই ভিডিও দেখে শুধু অনুরাগীরাই কমেন্ট করেননি। শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রশংসা করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। স্ক্রিন রাইটার অসীম অরোরা কমেন্টে লিখেছেন, 'অসাধারণ ডায়লগ বলার স্টাইল। শ্রুতিমধুর। দুর্দান্ত।'  আগামী ১৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে বহু প্রতিক্ষীত ছবি 'ধামাকা'। কার্তিক আরিয়ান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর এবং অম্রুতা সুভাষকে। 'নীরজা', 'আরিয়া'র পর 'ধামাকা' ছবি দিয়ে ফেরে বলিউডে ধামাকা করতে আসছেন পরিচালক রাজ মাধবনী।

বলিউডের নতুন প্রজন্মের নায়কদের মধ্যে উল্লেখযোগ্যভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। 'ধামাকা' ছাড়াও তাঁর হাতে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে। 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি', 'শেহজাদা' এবং 'ভুলভুলাইয়া টু'-র মতো ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget