এক্সপ্লোর

Kashmir Files WhatsApp scam: কাশ্মীর ফাইলস নিয়ে হোয়াটসঅ্যাপ প্রতারণা ! ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট

Cyber Crime : পুলিশ বলছে, দেশবাসীর কাশ্মীর ফাইলসের প্রতি এই আবেগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। বিনামূল্যে কাশ্মীর ফাইলস দেখানোর নামে হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো হচ্ছে লিঙ্ক

Cyber Crime : কাশ্মীর ফাইলসের (Kashmir Files) জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চলছে প্রতারণার ছক। বিনামূল্যে সিনেমা দেখানোর নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেতে চাইছে জালিয়াতরা (Cyber Crime)। একবার অসাধু চক্রের ফাঁদে পা দিলেই লোকসান নিশ্চিত।

Kashmir Files WhatsApp scam: কীভাবে হচ্ছে জালিয়াতি ? 
নিত্যদিন বেড়েই চলেছে কাশ্মীর ফাইলসের (Kashmir Files) জনপ্রিয়তা। কাশ্মীরী পণ্ডিতদের (Kashmiri Pandits) ওপর অত্যাচারের এই কাহিনি এখন দেশবাসীর মুখে ঘুরছে। বহু রাজ্যে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্সগুলিতে সাত সকালে শো রাখতে বাধ্য হয়েছে হল মালিকরা। তাসত্বেও বহু জায়গা পাওয়া যাচ্ছে না টিকিট। 

Cyber Fraud: অজান্তেই বাড়ছে বিপদ !  
পুলিশ বলছে, দেশবাসীর কাশ্মীর ফাইলসের প্রতি এই আবেগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। বিনামূল্যে কাশ্মীর ফাইলস দেখানোর নামে হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো হচ্ছে লিঙ্ক। অজানা ওয়েবসাইটের নামে এই লিঙ্কগুলি পাঠাচ্ছে জালিয়াতি চক্র। যেখানে কাশ্মীর ফাইলস লেখার সঙ্গে আরও কিছু জুড়ে দিচ্ছে এই অসাধু চক্র। একবার সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার মোবাইলের হদিশ পেয়ে যাবে প্রতারণা চক্র। 

Kashmir Files WhatsApp scam: কী বলছে পুলিশ ?
এই জালিয়াতি চক্রের খবর পৌঁছেছে পুলিশের কাছে। এ প্রসঙ্গে নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রণবিজয় সিং জানান, সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি করতে পারে এই হোয়াটসঅ্যাপ(WhatsApp) জালিয়াতি। ভুয়ো লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা কাশ্মীর ফাইলসের ভিডিও পাবেন না। পরিবর্তে সাইবার অপরাধীরা আপনার ফোন নম্বরের সঙ্গে যুক্ত স্মার্টফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়ে যাবে।

সিং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এখনও এখানে সিনেমার নাম ব্যবহার করে এমন কোনও নির্দিষ্ট ঘটনা ঘটেনি। তবে এই বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য এসেছে। যেখানে সাধারণ মানুষের ফোন হ্যাক করে আর্থিক প্রতারণার ছক কষছে জালিয়াতি চক্র। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকটি লিঙ্কে ক্লিক করার ফলে কিছু ব্যক্তি তাদের সঞ্চয় হারিয়েছেন। যাদের মধ্যে একজন ২৪ ঘণ্টার মধ্যে ৩০ লক্ষ টাকা হারিয়েছেন (WhatsApp)বিনামূল্যে কাশ্মীর ফাইলস (Kashmir Files) মুভি স্ট্রিমিংয়ের টোপ দিয়েছিল প্রতারণ চক্র। যার ফলে এই পরিণতি।  

Here’s how to stay safe: কীভাবে বাঁচবেন আর্থিক জালিয়াতি থেকে ?
১ অপরিচিত কোনও লিঙ্ক হোয়াটসঅ্যাপে এলেই তাতে ক্লিক করবেন না।
২ কোনও পরিচিত ব্যক্তির কাছ থেকেও লিঙ্ক এলেও আগে সেই লিঙ্কের বিষয়ে নিশ্চিত হোন।

কাশ্মীর ফাইলস (Kashmir Files) আসলে উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits)বিতারণের এক জীবন্ত দলিল। ১৯৯০ এর দশকের এই ঘটনাকে চলচ্চিত্রের রূপ দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের প্রশংসা পেয়েছে।

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget