এক্সপ্লোর

KBC 13: বিগ বি-র সামনে কান্নায় ভেঙে পড়লেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ

ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করতে কুইজ শোয়ে খেলছিলেন তাঁরা। শো চলাকালীনই অমিতাভ বচ্চনের সামনে কান্নায় ভেঙে পড়লেন এই দম্পতি।

মুম্বই : টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঞ্চালনায় প্রতিটা এপিসোডই জমজমাট হয়ে ওঠে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি কুইজ শোয়ে আসেন তারকারাও। দীপিকা পাড়ুকোন, ফারাহ খান, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারাও বিগ বি-র চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হন। তেমনই তারকা প্রতিযোগী হিসেবে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র হট সিটে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করতে কুইজ শোয়ে খেলছিলেন তাঁরা। শো চলাকালীনই অমিতাভ বচ্চনের সামনে কান্নায় ভেঙে পড়লেন এই দম্পতি।

আরও পড়ুন - Shahid Kapoor Next Movie: স্পোর্টস ড্রামার পর কি অ্যাকশন মুভিতে দেখা যাবে শাহিদ কপূরকে?

সাধারণ প্রতিযোগী থেকে তারকা প্রতিযোগী, প্রত্যেকের জীবনে কতই না গল্প লুকিয়ে রয়েছে। যেমন আগে একটি এপিসোডে এসে দীপিকা পাড়ুকোন তাঁর অবসাদে আক্রান্ত হওয়ার দিনগুলোর কথা শেয়ার করছিলেন। যখন তিনি অবসাদে আক্রান্ত হন, সেই সময়ে তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, কীভাবেই বা তিনি অবসাদের হাত থেকে মুক্তি পেলেন, সমস্ত কিছু দর্শকদের সামনে তুলে ধরছিলেন। এভাবেই অন্যান্য তারকারা নিজেদের নিজেদের জীবনের অজানা গল্প 'কৌন বনেগা ক্রোড়পতি' শোয়ের মঞ্চে দর্শকদের সামনে তুলে ধরেছেন। 

আরও পড়ুন - কার মধ্যে নিজের 'স্পিরিট অ্যানিম্যাল' খুঁজে পেলেন অভিনেতা রণবীর সিংহ?

ক্য়ানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করতে 'কৌন বনেগা ক্রোড়পতি'তে খেলতে এসেছিলেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ। জনপ্রিয় কুইজ শোয়ে ক্যানসার আক্রান্ত শিশুদের একটি ভিডিও দেখানো হয়। আর তা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। বলিউডের অন্যতম চর্চিত জুটি কান্নায় ভেঙে পড়েন বিগ বি-র সামনে। রীতেশ দেশমুখ বলেন, 'শিশুগুলোর উপর কতটা কষ্ট বয়ে যায়, তা আমরা অনুভব করতে পারব না।'

প্রসঙ্গত, ২০১২-তে রীতেশ দেশমুখকে বিয়ে করেন জেনিলিয়া। বলিউডের এই জনপ্রিয় দম্পতির দুই সন্তানও রয়েছে। 'তুঝে মেরি কসম' নামে একটি ছবিও তাঁরা দুজনে একসঙ্গে করেছেন। 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget