এক্সপ্লোর

The Himmat Story Teaser: কীভাবে RAW-এর এজেন্ট হয়ে উঠলেন হিম্মত সিংহ? 'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি'-র টিজার প্রকাশ

সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে 'স্পেশাল অপস' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন 'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি'-র প্রথম টিজার।

মুম্বই : হিম্মত সিংহের সঙ্গে দর্শকদের আগেই পরিচয় হয়ে গিয়েছে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় 'স্পেশাল অপস'। পরিচালক নীরজ পাণ্ডে বরাবরই থ্রিলার ছবি বানাতে পছন্দ করেন। কে কে মেনন অভিনীত এই ওয়েব সিরিজও তার বাইরে নয়। সিরিজের নায়ক হিম্মত সিংহের চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন। কীভাবে তিনি র-এর এজেন্ট হয়ে উঠলেন, এবার দেখা যাবে সেই গল্পই। সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে 'স্পেশাল অপস' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন 'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি'-র প্রথম টিজার।

আরও পড়ুন - Mira Rajput Vacation Photo: রোদে পুড়ে কালো হয়ে গিয়েছেন, ছবি পোস্ট শাহিদ পত্নী মীরার

টান টান উত্তেজনায় ভরা ওয়েব সিরিজ 'স্পেশাল অপস'-এর রেশ এখনও কাটেনি দর্শকদের। তার মধ্যেই পরিচালক নীরজ পাণ্ডে নিয়ে আসতে চলেছেন এই ওয়েব সিরিজে দ্বিতীয় সিজন। প্রথম সিজনে কে কে মেনন ছাড়াও অভিনয় করেছিলেন বলিউডের তাবড় অভিনেতারা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতাদের তালিকায় ছিলেন বিনয় পাঠক, কর্ণ ঠক্কর, বিপুল গুপ্তা, সানা খান, মেহর ভিজ, দিব্যা দত্ত প্রমুখরা। দ্বিতীয় ভাগে অর্থাৎ, 'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি' ওয়েব সিরিজটিতে কে কে মেননের সঙ্গে দেখা যেতে চলেছে বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি, আদিল খান, বিনয় পাঠক এবং বিজয় বিক্রম সিংহকে। মূলত হিম্মত সিংহ কীভাবে র-এর এজেন্ট হয়ে উঠলেন, সেই গল্পের উপর নির্ভর করেই এগোবে 'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি' ওয়েব সিরিজটি।

আরও পড়ুন - বলিউডের এই জনপ্রিয় দম্পতি চার বছর বিয়ের খবর গোপন করেছিলেন, জানাননি মা-বাবাকেও!

'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি' ওয়েব সিরিজ প্রসঙ্গে পরিচালক নীরজ পাণ্ডে জানিয়েছেন যে, দর্শকদেরও জানার ইচ্ছে ছিল যে, কীভাবে হিম্মত সিংহ র-এর এজেন্ট হয়ে উঠলেন। আমরা সবসময়ই এমন ছবি বা ওয়েব সিরিজ তৈরি করার চেষ্টা করি, যা দর্শকদের বিনোদনের সঙ্গে থ্রিলার আমেজও এনে দেবে। ওয়েব সিরিজের প্রযোজক শীতল ভাটিয়া জানিয়েছেন যে, লকডাউনের মধ্যে 'স্পেশাল অপস ১.৫ দ্য হিম্মত স্টোরি'র কাজ করতে তাঁদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তাঁরা আশা করছেন, প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকদের ভালো লাগবে।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget